ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে রাজনীতি করা যাবে না: মন্ত্রী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / 386 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে রাজনীতি করা যাবে না: মন্ত্রী|

নির্বাচিত সরকারের গুণগান নিয়ে আপনার সন্দেহ থাকতে পারে। আসেন, বসেন, কাগজপত্র দেখেন। কিন্তু লাঠি নিয়ে দলবেঁধে বেরিয়ে অন্যায় কথা বলে রাজনীতি করা যাবে না।’

রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে সোমবার ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারায় একীভ‚তকরণে করণীয়’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেছেন।

মন্ত্রী বলেন, লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে অমুক তারিখের পরে ক্ষমতায় থাকতে দিব না। আমাদের কথায় দেশ চলবে- এই ধরনের কথা বললে শুধু রাজনীতির ক্ষতি নয়, আখেরে আমাদের অর্থনীতিও ক্ষতি হবে। আর অর্থনীতি ক্ষতি হলে আমাদের জীবনমান আরও নিচে যাবে।

ডিজঅ্যাবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআর) আয়োজনে সেমিনারের সভাপতিত্ব করে সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মেহের আফরোজ চুমকি ও সংসদ সদস্য শবনম জাহান শীলা।

এর আগে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআরআরের ম্যানেজার শাকিল আহমেদ ও সেমিনার সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা স্বপ্না রেজা।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সার্বিকভাবে অর্থনৈতিকভাবে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। পরিবর্তন শুরু হয়েছে। এটা সবাই স্বীকার করে। এমন কী আমাদের যারা সংকীর্ণ মন নিয়ে রাজনীতি করে তারাও এই পরিবর্তন শিকার করেন, যে আমরা অনেক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছি।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের উদাহরণ দিয়ে তিনি বলেন, মাহাথিরের ২২ বছর যদি ভালো হয় তাহলে কোন যুক্তিতে বলেন শেখ হাসিনার দশ বছর ভালো নয়, এটা মাথায় আসে না।

এ সময় তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মেহের আফরোজ চুমকি বলেন, আগে সমাজে প্রতিবন্ধী শিশুদের লুকিয়ে রাখার এক ধরনের মানসিকতা দেখা যেত, এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে রাজনীতি করা যাবে না: মন্ত্রী”

প্রকাশের সময় : ০৪:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২