ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

“লাঠি-আগুন নিয়ে মাঠে নামলে বিএনপির খবর আছে”

রিপু
  • প্রকাশের সময় : ০৭:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / ২৪২ বার পড়া হয়েছে
৭৪

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || লাঠি-আগুন নিয়ে মাঠে নামলে বিএনপির খবর আছে|

লাঠি ও আগুন নিয়ে মাঠে নামলে বিএনপির খবর আছে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিএনপি মহাসচিবের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের মুখে মধু আর অন্তরে বিষ। তারা ১০ ডিসেম্বর মহাসমাবেশের অনুমতি চেয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে; কিন্তু এতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। নতুন নতুন নাটক করে যাচ্ছেন।

কাদের বলেন, আমরা কাউকে সমাবেশ করতে বাধা দেব না। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ঢাকায় বিএনপির সমাবেশে কোনো পরিবহণ ধর্মঘট থাকবে না। এরপরও যদি লাঠি ও আগুন নিয়ে মাঠে নামে তাহলে খবর আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলতা সৃষ্টি করে সরকার হটানো যাবে না। সরকার পরিবর্তনের একমাত্র পথ হলো নির্বাচন। জনগণের ভোটে যারা বিজয়ী হবে, তারাই সরকার গঠন করবে। নির্বাচন ছাড়া সরকার বদলে তাদের স্বপ্ন কখনো পূরণ হবে না।

তিনি বলেন, তারেক রহমান কোনো দিন রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে লন্ডনে গিয়ে বাংলাদেশ ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশ থেকে অর্থপাচার করে বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়েছে। কত টাকা পাচার করেছে- তা উদ্ধার করা হবে।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে পৌরপার্কে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি, উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও এসএম কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস রহমান এমপি, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

সম্মেলন সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“লাঠি-আগুন নিয়ে মাঠে নামলে বিএনপির খবর আছে”

প্রকাশের সময় : ০৭:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২