ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা লালমাটিয়া থেকে গ্রেপ্তার এমপি আনারকন্যা ডরিন। ২লাখ টাকা নিয়েছেন, হাতও ধরেছেন ওসি’—থানার ঘটনা জানালেন নেত্রী। ২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটি, তবু ঢাকায় পদায়ন! জন্মনিয়ন্ত্রণে নতুন সুবিধা, এবার নিজেই নিতে পারবেন ইনজেকশন। রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, ফাঁস ফোনালাপ। বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষ উদ্বোধন এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার! প্রকৌশলীর দাবি, তাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়েছে উন্নয়নকাজের উদ্বোধনে নিজেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ এমপি, গঙ্গাচড়ায় দিলেন কড়া ঘোষণা শেরপুরে আগুনে পুড়ল জুতার গোডাউন, ক্ষতি ২৫ লাখ টাকা।

লালমাটিয়া থেকে গ্রেপ্তার এমপি আনারকন্যা ডরিন।

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 5 বার পড়া হয়েছে

সংসদ সদস্য থাকাকালে কলকাতায় খুন হওয়া আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ নভেম্বর) রাতে ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার মুনতারিন ফেরদৌস ডরিনের বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনার ছিলেন। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে তিনি নিখোঁজ হন।

তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় জিডি করার পর দুই দেশে তদন্ত শুরু হয়। পরে পুলিশ বলেছিল, এমপি আনারকে কলকাতার এক বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ওই ঘটনায় কলকাতায় মামলা হয়। আনারের মেয়ে ডরিনও ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছিলেন। বাবার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার চেয়ে তখন ডরিনকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করতে দেখা গিয়েছিল ডরিনকে।

ডরিন লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন। তার বিরুদ্ধে ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ করার অভিযোগ রয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

লালমাটিয়া থেকে গ্রেপ্তার এমপি আনারকন্যা ডরিন।

প্রকাশের সময় : ০৩:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬