ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

লেকের পানিতে ভাসছে চা শ্রমিকের লাশ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:১৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ২০৫ বার পড়া হয়েছে
৬৭

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে লেকের পানি থেকে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। নিহত চা শ্রমিকের নাম বাবুল চাষা (৫৫)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) দুপুরে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনভাগ চা বাগান (মোকাম ডিভিশন) এলাকার একটি লেক থেকে বাবুল চাষার লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত চা শ্রমিক ওই চা বাগানের মৃত শ্রী প্রসাদ চাষার ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল চাষা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় তিনি ঘর থেকে বেরিয়ে যান। গত রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বাবুল চাষা ঘর থেকে বেরিয়ে যান। পরে আর ঘরে ফেরেননি। স্বজনরা তাকে কোথাও খুঁজে পাননি।
এদিকে বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) সকালে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনভাগ চা বাগান (মোকাম ডিভিশন) এলাকার একটি লেকে এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পুলিশের ধারণা, লেকের পানিতে পড়ে হয়তো বাবুল চাষার মৃত্যু হয়েছে।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ আহমদ বৃহস্পতিবার বিকেলে বলেন, বাবুল চাষা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন। প্রায় তিনি ঘর থেকে বেরিয়ে যেতেন। স্বজনরা তাকে খুঁজে ঘরে আনতেন। গত রোববার বাবুল ঘর থেকে বেরিয়ে যান। পরে আর আর ফেরেননি। ধারণা করা হচ্ছে, লেকের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি।
ময়নাতদন্তের জন্য লা-শ মর্গে পাঠানোসহ এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান এসআই জাহেদ আহমদ।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

লেকের পানিতে ভাসছে চা শ্রমিকের লাশ

প্রকাশের সময় : ০৯:১৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩