ঢাকা
,
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪১টি দুধের সবকটিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক
নবীনগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কালীগঞ্জে বিধবার সম্পত্তি দখলের অভিযোগ ভাসুরের বিরুদ্ধে
অবৈধ বালু উত্তোলনে আশুগঞ্জে আতঙ্ক
মানুষের কল্যাণেই কাজ করছে বর্তমান সরকার: এমপি মান্নান
কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড
নবীনগরে চার বছরের শিশুসহ মা নিখোঁজ
লন্ডনের বিলাসবহুল হোটেলে মদ খেয়ে সৌদি যুবরাজের মৃত্যু
শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি: সাহাবুদ্দিন
শহর অন্ধকারে থাকলেও জুড়ী পিডিবি কর্মকর্তার বাসার বিদ্যুৎ কখনো যায় না!
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ০৯:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ২৫৫ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের মনু মিয়ার বাসায় বসবাস করেন জুড়ী উপজেলা (পিডিবি) প্রকৌশলী কবির আহমদ।
গত বুধবার (২রা আগস্ট) কালিবাড়ির পাশে মনু মিয়ার বাসায় রাত ১১ টায় সরজমিন গিয়ে দেখা যায় কবির আহমদের বাসার কয়েকটি মিটার লাইনের সংযোগ দিয়ে রেখেছেন। শহরে লোডসেডিং হলেও ওই বাসায় প্রকৌশলী কবির থাকেন বলে কখনওই বিদুৎ যায না।
এলাকাবাসীর সূত্রের বরাতে জানা যায়, তিনি বড়কর্তা বলে অবৈধ ভাবে সুযোগ সুবিধা ইচ্ছে মত ভোগ করছেন। দেখা যায় সার্ভিস তার মিটারের ইনকামিং অবৈধভাবে দু’ইটি ফিডারের এলটি লাইন দু’ইটি কাটাউট এর মাধ্যমে সংযুক্ত করে বিদ্যুৎ ব্যবহার করতেছেন। বাসার মালিক মনু মিয়া বলেন, শহরে লোডসেডিং হলেও আমার বাসায় ১৫ দিন ধরে বিদ্যুৎ যায় না। কারন এখানে বিদ্যুৎ অফিসের বড়কর্তা থাকেন।
বিদ্যুৎ প্রকৌশলী কবির আহমদ বিগত ২ মাস হয় জুড়ীতে যোগদান করেছেন। যোগদানের পর থেকে নানান অনিয়মের সাথে জড়িয়ে পড়েছেন তিনি। এমনটাই তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করে জানতে কবির উদ্দিনের মোবাইল ফোনে বার বার ফোন করে যোগাযোগ করা হলেও কোনভাবে বক্তব্য নেয়া যায়নি।
কুলাউড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির নির্বাহী প্রকৌশলী মোঃ রাসেল আহমদ বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ট্যাগস :




























