ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“শাকিব খানের বিচ্ছেদের ইঙ্গিত নিয়ে মুখ খুললেন বুবলী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / 484 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || শাকিব খানের বিচ্ছেদের ইঙ্গিত নিয়ে মুখ খুললেন বুবলী|

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে জুটিবেঁধে কাজ করেছেন দীর্ঘদিন। এ জুটি দর্শকনন্দিতও হয়েছে। দুজনের রসায়ন এতই জমে উঠেছিল যে, একটা পর্যায়ে একে অপরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে পড়েন।
এই জুটি বিয়ে করেছেন। সন্তানও হয়েছে। ছেলে বীরের বয়স আড়াই বছর পূর্ণ হওয়ার পর বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী।
বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনার পর বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। দুজন এখন আলাদা ছাদের নিচে বাস করছেন।

শাকিব বিভিন্ন সময়ে দুজনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলেছেন। ইঙ্গিত দিয়েছেন বিচ্ছেদের পথে হাঁটার।

শাকিব খান গণমাধ্যমে ইঙ্গিত দিচ্ছেন আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে, আপনি বলছেন এটি তার অভিমান। সত্যটা কী?
এমন প্রশ্নে বুবলী বলেন, আসলে আমি বিচ্ছেদের জন্য বিয়ে করিনি। কোনো মেয়ে এটি চায় না, চাইবেও না। আমিও তেমন। শাকিব আমার স্বামী। তিনি হয়তো অভিমান করে কিছু কথা বলেছেন। সংসার করতে গেলে মান-অভিমান থাকবেই। তারকা হিসাবে এসব মান-অভিমান গণমাধ্যমে আসতেই পারে, সেটি নিয়ে আমি ভাবি না। এতটুকু বলতে চাই— আমরা ভালো আছি। ভালোভাবে আগামী দিনগুলো কাটাতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

অন্য নায়িকার সঙ্গে শাকিব খানের কাজ নিয়ে বুবলীর কোনো অভিমান আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তিনি একজন মেগাস্টার। তিনি অবশ্যই একজন ভালো অভিনেতা। অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন। সামনেও করবেন। এতে আমার অভিমান ও জেলাস থাকার কথা নয়।

শাকিবভক্তরা দাবি করছেন— শাকিব আর আপনাকে একসঙ্গে কোনো সিনেমাতে দেখতে চান, এ বিষয়ে কী বলবেন? এমন প্রশ্নে নায়িকার জবাব— দেখুন, শাকিব খান আমার স্বামী। সে হিসাবে শাকিব খানের ছেলে ভক্তদের অনেকেই আমার দেবরের মতো। কেউ বা আমার বড় ভাই। সে হিসাবে তারা কিছু বললে আমার মন খারাপ করতে হবে এমনটি নয়। তারা অভিমান করে কিছু বলতেই পারে। এ নিয়ে আমি চিন্তিত নই। দিনশেষে তারা শাকিব খানকে ভালোবেসে যাক এটিই কামনা করি। শাকিবকে ভালোবাসলে আমারই আনন্দ

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“শাকিব খানের বিচ্ছেদের ইঙ্গিত নিয়ে মুখ খুললেন বুবলী”

প্রকাশের সময় : ০৩:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২