ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

“শুভ জন্মদিন নায়ক রিয়াজ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:৪৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 582 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।। “শুভ জন্মদিন নায়ক রিয়াজ”।

ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ। খুব অল্পদিনে নিজের অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে দর্শকনন্দিত হয়েছে এই অভিনেতা। আজ (২৬ অক্টোবর) এই খ্যাতিমান মানুষটির জন্মদিন। ডেইলি বাংলাদেশের পক্ষ থেকে তাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’, এসএ হক অলিকের ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ও ‘হৃদয়ের কথা’, মতিউর রহমান পানুর ‘মনের মাঝে তুমি’, সুচন্দার ‘হাজার বছর ধরে’, তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ ও গাজী মাহবুবের ‘প্রেমের তাজমহল’, ওয়াজেদ আলী সুমনের ‘সুইট হার্ট’, মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’সহ অসংখ্য জনপ্রিয় ও প্রশংসিত সিনেমার নায়ক তিনি।

১৯৭২ সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় রিয়াজের জন্ম। তার ছেলেবেলা কেটেছে ফরিদপুর শহরের সিএনবি স্টাফ কোয়ার্টার্সের চৌহদ্দিতে। বাবা জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি কর্মকর্তা, মা আরজুমান্দ আরা বেগম গৃহিণী। সাত ভাই-বোনের মধ্যে রিয়াজ সবার ছোট।

১৯৯৫ সালে মুক্তি পায় রিয়াজ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘বাংলার নায়ক’। পরের বছর খ্যাতনামা চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের ‘অজান্তে’ ও মোহাম্মদ হোসেনের ‘প্রিয়জন’ সিনেমায় অভিনয় করেন। ‘প্রিয়জন’ই একমাত্র চলচ্চিত্র যাতে রিয়াজ অকালপ্রয়াত সালমান শাহের সঙ্গে অভিনয় করেছেন। শাবনূর ও পূর্ণিমার সঙ্গে জুটি বেঁধে সাফল্য পেয়েছেন রিয়াজ।

শাবনূরের সঙ্গে অভিনয় করা উল্লেখযোগ্য সিনেমা হলো ‘মন মানে না’, ‘ভালোবাসি তোমাকে’, ‘প্রেমের তাজমহল’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘হৃদয়ের বন্ধন’ ও ‘মোল্লাবাড়ীর বউ’। তারা ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রিয়াজ-শাবনূর জুটির সর্বশেষ চলচ্চিত্র ‘শিরি ফরহাদ’ মুক্তি পায় ২০১৩ সালের ২২ মার্চ।

অন্যদিকে ১৯৯৭ সালে মুক্তি পায় রিয়াজ-পূর্ণিমা জুটি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘এ জীবন তোমার আমার’। এ জুটির অন্যান্য সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘শাস্তি’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’। তারা ৩০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় তাদের সর্বশেষ সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’।

২০২২ সালে ২৩ সেপ্টেম্বর রিয়াজ অভিনীত সর্বশেষ ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা মুক্তি পায়।

এই নিউজটি শেয়ার করুন

“শুভ জন্মদিন নায়ক রিয়াজ”

প্রকাশের সময় : ০৯:৪৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২