ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

শোকের মাসে এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার পদযাত্রায়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৩৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
  • / 324 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

শোকের মাস আগস্টে ১৫ কিলোমিটার দীর্ঘ পদযাত্রার আয়োজন করেছে পর্বতারোহীদের সংগঠন অভিযাত্রী।

‘শোক থেকে শক্তি অদম্য পদযাত্রা’ প্রতিপাদ্য নিয়ে এই পদযাত্রায় অংশ নেন এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার।

শুক্রবার (১১ আগস্ট) মৌলভীবাজার শহরের সৈয়দ শাহ্ মোস্তফা সড়কের বেরি লেক সংলগ্ন গণকবরে শ্রদ্ধা জানিয়ে পদযাত্রাটি শুরু হয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি বিজড়িত স্থান ও বিভিন্ন পাহাড় টিলাবেষ্টিত সবুজ প্রকৃতির ভেতর দিয়ে অগ্রসর হয়।

অভিযাত্রী দলের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গার্লস গাইড সদস্যরা যুক্ত হন। গণকবর থেকে পদযাত্রা করে কোর্ট রোডের পিটিআইয়ে মুক্তিযোদ্ধা নির্যাতন কক্ষ তথা বাংকারে গিয়ে পৌছায় দলটি। সেখানে বাংকারের ইতিহাস ও তথ্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়।

এরপর সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটে দলটি প্রাণ প্রকৃতিতে ভরপুর বর্ষিজোড়া ইকোপার্কে পৌঁছায়। সেখানে পরিবেশ প্রকৃতি, গাছপালা, উদ্ভিদ, পশুপাখি, বন্যপ্রাণী কিভাবে মানুষের জীবনের সাথে সম্পৃক্ত সেগুলো শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়।

তারপর দলটি পাহাড় টিলাবেষ্টিত আঁকাবাকা সবুজ পথ অতিক্রম করে কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে পৌঁছায়। সেখানে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয় আলোচনা ও মত বিনিময় শেষে পুনরায় অভিযাত্রী দলটি পদযাত্রা করে গার্লস গাইড অফিসে মতবিনিময় এর মধ্য দিয়ে পদযাত্রার সমাপ্তি ঘটায়।

পদযাত্রা অংশগ্রহণকারী উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানায়, পুরো পদযাত্রায় এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার হেঁটেছেন।

এই পদযাত্রার বার্তা নিয়ে নিশাত মজুমদার বলেন, বায়ান্ন থেকে একাত্তর পর্যন্ত ইতিহাসের পথরেখা ধরে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে সংগঠনটি। মুলত নতুন প্রজন্মকে পূর্বসূরীদের বীরত্বের মহাকাব্য উপস্থাপন করে এই চেতনায় উদ্বুদ্ধ করতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মকে ইতিহাস ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে এ ক্ষুদ্র প্রয়াস।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

শোকের মাসে এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার পদযাত্রায়

প্রকাশের সময় : ১১:৩৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩