ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ২৫২ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন ৩ নং সদর ইউনিয়নের বিষামনি বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিট পুলিশিং সভায় শ্রীমঙ্গল থানার অফিসার  ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য লিটন মিয়া, বিষামনি বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি, বাজার ব্যবসায়ীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত বিট পুলিশিং সভায় বিষামনি বাজারে দোকান চুরির ঘটনা বন্ধে স্থানীয় ভাবে পাহারাদার নিয়োগের জন্য পরামর্শ প্রদান করা হয়। তাছাড়া এলাকায় মাদক, জুয়ার বিরুদ্ধে এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড নিয়ে সাধারণ জনগণকে সচেতন করেন। আসন্ন সনাতনী সম্প্রদায়ের বৃহত্তম উৎসব দূর্গা পূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। যে কোনো আইনগত সমস্যায় সরাসরি থানায় গিয়ে পুলিশি সেবা গ্রহণের জন্য উপস্থিত সকলকে অনুরোধ করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যে কোন সময় থানা পুলিশ সবসময় সচেতন।
ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩