ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

শ্রীমঙ্গলে রিসোর্টে পর্যটক খুন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০২:২১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / ২৬৩ বার পড়া হয়েছে
৬০

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের পর্যটন নগরী হিসেবে খ্যাত শ্রীমঙ্গলের একটি রিসোর্ট থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার সদর ইউনিয়নের ডলুবাড়ি এলাকার লেমন গার্ডেন রিসোর্ট থেকে মো. শরীফুল ইসলাম (৩৮) নামের ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, ২৫ আগস্ট সকালে চাঁদপুর থেকে শরীফুল ইসলামসহ আরও ৩ জন পর্যটক হোটেল লেমন গার্ডেন রিসোর্টের বৃষ্টি বিলাসে এসে উঠেন।

রোববার বেলা বিকেলে হোটেল কর্মী সহিদুল ইসলাম সংশ্লিষ্ট রুমে চেকিংয়ের জন্য গেলে ওই রুম তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এতে তার সন্দেহ হলে ডাকাডাকির এক পর্যায়ে কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে অবহিত করেন।

হোটেল কর্তৃপক্ষ ঘটনাটি শ্রীমঙ্গল থানা পুলিশকে জানালে ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। সন্ধ্যার দিকে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও আলামত সংগ্রহের কাজ করছে।

এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে রিসোর্টে পর্যটক খুন

প্রকাশের সময় : ০২:২১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩