ঢাকা
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিনের আলোয় অস্ত্র ঠেকিয়ে স্বর্নালংকার ছিনতাই
শীঘ্রই শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক
গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক
শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর
আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক
এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা
শ্রীমঙ্গলে ৪৮০ লিটার চোলাই মদসহ আটক-১
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ১১:৫৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ২৬৫ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ শংকর রবিদাস বুড়ি (৫২) নামে একজনকে আটক করেছে।
অদ্য শুক্রবার ( ৯ জুন) রাতে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আটককৃত আসামি ভাড়াউড়া চা বাগানের মৃত মনুয়া রবিদাস এর পুত্র শংকর রবিদাস @ বুড়ি (৫২) তার বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় আসামির বসতবাড়ি থেকে ০৭ টি ড্রামের ভেতর থেকে ৪৮০ (চারশত আশি) লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করা হয়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এর লক্ষ্যমাত্রা রেখে অভিযান প্রতিনিয়ত চালিয়ে যাবার কথাও জানান, তিনি আরও বলেন ৪৮০ লিটার চোলাই মদসহ আটককৃত আসামিকে আজ শনিবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :


















