ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

“ষাঁড়ের গুঁতোয় আহত বদি”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / ২২৩ বার পড়া হয়েছে
৬৮

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ষাঁড়ের গুঁতোয় আহত বদি|

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি লড়াইরত দুরন্ত ষাঁড়ের পায়ে পিষ্ট হয়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। আজ রোববার বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের পাশে সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাবেদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় দুই যুবক রোববার ষাঁড়ের লড়াই আয়োজন করেন। সেখানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বদি। এ সময় তিনি লাল রঙের টি-শার্ট পরিহিত ছিলেন। লড়াইয়ের একপর্যায়ে একটি উন্মত্ত ষাঁড় তার দিকে ছুটে আসে এবং গুঁতো দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়।

এরপর তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। বর্তমানে তিনি টেকনাফে নিজ বাড়িতে অবস্থান করছেন।

আবদুর রহমান বদি উখিয়া-টেকনাফ আসনের সাবেক দুইবারের সরকার দলীয় সংসদ সদস্য। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি। তবে তার স্ত্রী শাহীন আকতার দলের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নিজে সংসদ সদস্য না হলেও গত চার বছর তিনি পুরোপুরি মাঠে ছিলেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“ষাঁড়ের গুঁতোয় আহত বদি”

প্রকাশের সময় : ০৫:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২