ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান

সড়ক যেন একটি মৃত্যু ফাঁদ !

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • / 273 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার থেকে শরিষতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এ সড়কের প্রায় দুই-তৃতীয়াংশ সড়কটির পিচ উঠে মূল সড়কের চেয়ে অনেক নিচু হয়ে গেছে। ফলে সকাল-সন্ধ্যা সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

জানা যায়, দুই বছর ধরে জনগুরুত্বপূর্ণ শহীদনগর বাজার-শরিষতলা সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। এই সড়ক দিয়ে প্রতিদিন কমলগঞ্জ ও কুলাউড়া দুই উপজেলার লাখ মানুষের যাতায়াত করেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে ট্রাক, পিকআপ, সিএনজি অটোরিক্সা সহ ছোট-বড় শত শত যানবাহন চলাচল করে। বৃষ্টির দিনে সড়কের গর্তগুলো পানিতে ডাকা পড়ায় বেশিরভাগ গাড়ি দুর্ঘটনার শিকার হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কটির প্রায় দেড় কিলোমিটার অংশের পিচ ঢালাই উঠে ৪-৫ ফিট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। শুকনো মৌসুমে এসব গর্ত পেড়িয়ে গাড়ি চলাচল করলেও একটু বৃষ্টি হলেই সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়। জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়ে কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকার মানুষেরা যাতায়াত করেন।

আলাপকালে এ সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী যাত্রী মাহমুদুর রহমান, মাইদুল ইসলাম, রাজিব দেবনাথ জানান, এ সড়ক দিয়ে যানবাহন চলাচলের কারণে পিচ-ঢালাই উঠে মাটি বেড়িয়ে কয়েক ফুট গর্ত হয়েছে। প্রায়ই দুর্ঘটনা ঘটে। অথচ সড়কটি মেরামতের জন্য গত দুই বছর ধরে কেউ কোন কার্যকর পদক্ষেপ নেননি। সড়কটি দ্রুত সংষ্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা জানান।

স্থানীয় বাসিন্দা মাওলানা মোস্তাফিজুর রহমান, ওলিউর রহমান বলেন, গত দুই বছর ধরে খুব কষ্ট করে আমরা আসা যাওয়া করি। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েকশো ছাত্রছাত্রী স্কুল, কলেজ ও মাদ্রাসায় আসা যাওয়া করে। সড়কের অবস্থা এতটাই বেহাল মানুষ গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে এখন যাতায়াত করে।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন বলেন, সড়কটি মেরামতের জন্য উপজেলা এলজিডি প্রকৌশলীর সাথে কথা হয়েছে। আশা করছি আগামী কিছু দিনের মধ্যে কাজ শুরু করবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, উপজেলার শহীদনগর বাজার-শরিষতলা পর্যন্ত সড়কটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে বলেও তিনি জানান।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

সড়ক যেন একটি মৃত্যু ফাঁদ !

প্রকাশের সময় : ০১:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩