ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদকবাহী গাড়ি ছাড়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভ কালীগঞ্জে সার মজুতে অনিয়ম, দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমান মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন

“সরকারের বিরুদ্ধে দেশের মানুষ জেগে ওঠেছে:মোশাররফ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / 459 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সরকারের বিরুদ্ধে দেশের মানুষ জেগে ওঠেছে:মোশাররফ|

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, এ সরকার শুধু গায়ের জোরে ক্ষমতায় রয়েছে। কিন্তু দেশের কোনো সমস্যা তারা সমাধান করতে পারেনি। গণতন্ত্র হত্যা করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, দ্রব্যমূল্য ও জ্বালানির ঊর্ধ্বগতিতে মানুষের জীবন অতিষ্ঠ। আজকে সারাদেশের মানুষ জেগে ওঠেছে। বিএনপির বিভাগীয় গণসমাবেশগুলোতে জনগণের সমর্থনে তা প্রমাণ করে।

রোববার বাদ জোহর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক দোয়া ও মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে এ দোয়া মাহফিলের আযোজন করা হয়।

দেশে গণতন্ত্র নেই দাবি করে তা উদ্ধারের শপথ নেওয়ার কথা জানিয়ে ড. মোশাররফ বলেন, মিথ্যা মামলায় খালেদা জিয়া আজ গৃহবন্দি। ঠিক একইভাবে ফরমায়েশি রায়ে সাজা দিয়ে তারেক রহমানকে বিদেশে থাকতে বাধ্য করছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াকে মুক্ত এবং তারেক রহমানকে দেশে ফিরে এসে স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই দায়-দ্বায়িত্ব বিএনপিকে নিতে হবে। তিনি বলেন, সব রাজনৈতিক দলগুলোকে যুগপৎ আন্দোলনে শরিক করে জনগণকে ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টি মাধ্যমে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবদীন ফারুক, ইসমাঈল জবিউল্যাহ, অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহম্মেদ, বিজন কান্তি সরকার, যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন, হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন আহম্মেদ অসীম, রিয়াজ উদ্দিন নসু, শিরিন সুলতানা, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“সরকারের বিরুদ্ধে দেশের মানুষ জেগে ওঠেছে:মোশাররফ”

প্রকাশের সময় : ০৩:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২