ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী আর নেই

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০২:০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৭৩ বার পড়া হয়েছে
৬১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার (বড়লেখা-জুড়ী) – ১ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অদ্য বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির এক বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে।
এবাদুর রহমান চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির অন্যতম বর্ষীয়ান রাজনীতিবীদ ছিলেন। বড়লেখা – জুড়ি মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের সাবেক ত্রাণ ও দুর্যোগ মোকাবেলা বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বড়লেখার একাধিক ব্যক্তি জানান, কিংবদন্তি এই রাজনীতিবিদ সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর প্রথম জানাজার নামাজ আজ বাদ মাগরিব ঢাকার লালামাটিয়া সি ব্লক জামে মসজিদ ও দ্বিতীয় জানাজা নামাজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার শহরে টাউন ঈদগাহ এবং তৃতীয় জানাজার নামাজ বেলা ১১টায় বড়লেখা পিসি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গাংকুল ঈদগাহ সংলগ্ন কবরস্থানে লাশ দাফন করা হবে।
১৯৮৮ সালে প্রথমার চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী জন্মগ্রহণ করেন মৌলভীবাজারে। স‌ক্রিয় রাজনী‌তি শুরু করেন ১৯৬৯ এর গণঅভ্যুত্থান থে‌কে। ১৯৮৮ সালে প্রথমার চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। চারদলীয় জোট সরকারের আমলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পারিবারিক জীবনে ব্যক্তি এবাদুর রহমান চৌধুরী চার কন্যা সহ অনেক শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন রেখে যান।
ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী আর নেই

প্রকাশের সময় : ০২:০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩