ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীর আরিয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান

সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ দীঘি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / 310 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক || সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ দীঘি।

প্রার্থনা ফারদিন দীঘি নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘ তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে নানা সময়ে রাজনীতির শিকারও হয়েছেন। এমনকি তাকে কাস্ট করার পরে বাদ দিয়ে অন্যকে নেয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন দীঘি।

অভিনেতা সুব্রত ও প্রয়াত দোয়েল দম্পতির মেয়ে দীঘি সম্প্রতি ফেসবুক হ্যান্ডেলে এক স্ট্যাটাসে এমন বিস্ফোরক অভিযোগ তোলেন। স্ট্যাটাসে ইন্ডাস্ট্রিতে তার সঙ্গে ঘটে যাওয়া গত তিন বছরের বিব্রতকর তীক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।

দীঘি ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, ‘আপনি জানেন একজন স্টারকিড হওয়ার লড়াই, যার প্রধান তারকাই তার সঙ্গে নেই। আমি প্রায়ই অনেকের পোস্ট দেখি সেখানে নতুনদের কাস্ট করা হচ্ছে। তখন আমি হাসতে থাকি, মানুষ কেন আরেকজনকে মিথ্যা আশা দেয়। যেখানে তারা আমার ওপর ও আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়।’

তিনি লেখেন, ‘যারা নতুন প্রোজেক্টে জার্নি করছে তাদের সঙ্গে কোনো সমস্যা নেই আমার। কিন্তু আমি সেই ভুয়া মানুষদের জন্য ক্লান্ত। যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং দিন শেষে অপমাণিত করে।’

চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মানুষ বেশি নিষ্ঠুর হয়—সে কথা উল্লেখ করে দীঘি লেখেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির মানুষ বিশ্বের সবচেয়ে বেশি নিষ্ঠুর। তবে আমার কোনো অনুশোচনা নেই, কারণ আমি আমার দক্ষতা সম্পর্কে জানি এবং আমাকে চিনি। আমাকে যারা আমাকে সত্যিই ভালোবাসে তাদের, আমার বন্ধু ও পরিবারের দোয়া রয়েছে আমার সঙ্গে। এছাড়া আমি আল্লাহর ওপর আস্থা রাখি।’

ইন্ডাস্ট্রির এমন সিন্ডিকেটে অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমার এই লেখার পেছনে কোনো উদ্দেশ্য নেই। এটা সবাই জনেন। কিন্তু আমি এই ক্ষোভ তিন বছর ধরে পুষে চলেছি বুকে। এই সিন্ডিকেটের খেলায় আমি একদম ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি, দুঃখিত।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ দীঘি

প্রকাশের সময় : ১২:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২