ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

“সিয়ামের চড়ের প্রতিশোধ নিলেন সেই নায়িকা”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • / ৪০০ বার পড়া হয়েছে
৯৯

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সিয়ামের চড়ের প্রতিশোধ নিলেন সেই নায়িকা|

ঢাকাই সিনেমার অভিনেতা সিয়ামের সেই চড়ের প্রতিশোধ নিয়েছেন মডেল ও চিত্রনায়িকা সুনেরাহ! এমনই একটি ভিডিও সিয়াম তার ফেসবুকে পোস্ট করেছেন। ভিডিওটি পোস্ট করে সিয়াম লিখেছেন— ‘থাপ্পড়’-এর প্রতিশোধ। এর আগে অভিনেতা সিয়াম আহমেদ সুনেরাহ বিনতে কামালের গালে একটি থাপ্পড় মারেন।

ভিডিওতে দেখা গেছে, সিয়ামকে সুনেরাহ একের পর এক চড় দিয়ে যাচ্ছেন। তবে সিয়াম এই চড় বেশ উপভোগ করছেন।

ভিডিওতে আরও দেখা গেছে, নির্মাতা দীপংকর দীপন সিয়ামের দুই হাত ধরে আছেন এবং সুনেরাহ চড় দিয়ে যাচ্ছেন। বিষয়টি সুনেরাহ ও নির্মাতা দীপংকর দীপনও অনেকটা উপভোগ করছেন। ভিডিওটি দেখে মনে হচ্ছে দেশের বাইরে কোথাও শুটিংয়ে আছেন তারা।

উল্লেখ্য, সম্প্রতি অভিনেতা সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামালের সিনেমার শুটিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। চুমু দেওয়ার পর পরই সিয়াম সুনেরাহর গালে সজোরে একটি চড় বসিয়ে দেন।

বিভিন্ন গণমাধ্যমর সংবাদসূত্রে জানা যায়, বুধবার রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’-এর ফাঁকে সিয়াম-সুনেরাহর শুটিংয়ের ভিডিও কেউ একজন ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে দ্রুত তা ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হুডি পরা সিয়ামের পাশে দাঁড়িয়ে কনসার্ট দেখছেন সুনেরাহ। এ সময় হঠাৎ সিয়ামকে চুমু খান সুনেরাহ। সুনেরাহ চুমু খাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে সজোরে চড় মারেন সিয়াম। তবে ভিডিওর শেষ দিকে শুটিংয়ের ক্যামেরা লক্ষ্য করা গেছে।

এ ব্যাপারে সুনেরাহ গণমাধ্যমকে জানান, ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ে তারা অংশ নিয়েছিলেন। সে সময়ের ভিডিও এটি। নির্মাতা দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম ও সুনেরাহ

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“সিয়ামের চড়ের প্রতিশোধ নিলেন সেই নায়িকা”

প্রকাশের সময় : ০৪:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২