ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

“সোহরাওয়ার্দীর বিকল্প মাঠের কথা জানালেন তথ্যমন্ত্রী”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • / ২৮৬ বার পড়া হয়েছে
৭২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সোহরাওয়ার্দীর বিকল্প মাঠের কথা জানালেন তথ্যমন্ত্রী|

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে সমাবেশের জন্য সরকারের পক্ষ সোহরাওয়ার্দী উদ্যানের কথা বলা হয়েছে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান তাদের পছন্দ নয়। তাই সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প হতে পারে পূর্বাচল বাণিজ্য মেলার মাঠ, টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ কিংবা বুড়িগঙ্গার তীরের মাঠ।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশস্থল নিয়ে বিকল্প প্রস্তাব প্রসঙ্গে সম্প্রচারমন্ত্রী বলেন, জনসভা তো হয় ময়দানে, ব্যস্ত রাস্তায় হয় না। রাস্তা বন্ধ করে জনসভা করা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ না। বাংলাদেশের ইতিহাসে সব সময় বড় জনসভা সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে। কিন্তু সেটি তাদের পছন্দ না। তাদের শুধু রাস্তা পছন্দ, কারণ সেখানে গাড়ি ভাঙচুর করা যাবে এবং ২০১৩-১৪-১৫ সালের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেওয়া যাবে।

ড. হাছান বলেন, গতকাল চট্টগ্রামের জনসভায় লাখ লাখ মানুষের সমাবেশ হয়েছে। পাঁচ বর্গকিলোমিটার এলাকায় ছিল মানুষের সয়লাব। বিএনপির সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প হতে পারে পূর্বাচল বাণিজ্য মেলার মাঠ বা টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ কিংবা বুড়িগঙ্গার তীরেও মাঠ আছে, সেখানেও হতে পারে।’

বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তারের অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, ইংরেজি নববর্ষ -এগুলো নিয়ে প্রতি বছরই বিশেষ অভিযান পরিচালনা করে। এগুলো নতুন কিছু নয়, রাজনৈতিক উদ্দেশ্যেও নয়। সারাদেশে রাজনীতির নামে যারা ২০১৩-১৪-১৫ সালে আগুন-সন্ত্রাস চালিয়েছিল, মানুষ হত্যার মহোৎসব করেছিল।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“সোহরাওয়ার্দীর বিকল্প মাঠের কথা জানালেন তথ্যমন্ত্রী”

প্রকাশের সময় : ০৫:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২