ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদকবাহী গাড়ি ছাড়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভ কালীগঞ্জে সার মজুতে অনিয়ম, দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমান মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন

“স্বামীর বিরুদ্ধে মামলা করার কারণ জানালেন সারিকা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / 391 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || স্বামীর বিরুদ্ধে মামলা করার কারণ জানালেন সারিকা|

মডেলিং ও নাটকের জনপ্রিয় মুখ সারিকা সাবরিন। অভিনয়ে তার দক্ষতার প্রশংসা সবাই করেন। কিন্তু অভিনয়ের চেয়ে ব্যক্তি জীবন নিয়ে বারবার আলোচনায় চলে আসছেন এই নায়িকা। প্রথম বিয়ে ভেঙে গেছে আরও আগেই। নতুন করে সংসার পেতেছিলেন। এক বছর না যেতেই দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন।

এ ঘটনায় আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে সারিকা। তবে কি দ্বিতীয় বিয়েও টিকছে না?-এমন প্রশ্ন এখন তার ভক্ত-সমালোচকদের মুখে মুখে।

স্বামীর বিরুদ্ধে মামলা করার কারণ জানিয়েছেন সারিকা। তিনি যুগান্তরকে বলেন, আসলে একটা মানুষ কখন থানা-আদালতের দ্বারস্থ হয়? যখন কেউ তার পাশে থাকে না। একদিকে স্বামী জিএস বদরুদ্দীন আহমেদ রাহীর নির্যাতন অন্যদিকে পরিবার-পরিজন পাশে না পাওয়া। বিশেষ করে স্বামী সংক্রান্ত বিষয়ে পরিবার যদি আমাকে সাপোর্ট দিত তাহলে বিষয়টি মামলা পর্যন্ত গড়াত না।

স্বামী নির্যাতন করত জানিয়ে এই নায়িকার ভাষ্য, সে (স্বামী) আমাকে শারীরিক, মানসিক ও আর্থিক-সব দিকেই টর্চার করেছে। আমি তার স্ত্রী, আমি একজন শিল্পী, আমাকে সে যেভাবে টর্চার করেছে তা সহ্য করার মতো নয়। আমাদের বিয়ের সময় ২০ লাখ টাকা দেনমহর ধার্য করা হয়। আমার পরিবারের পক্ষ থেকে ২৫ লাখ টাকার স্বর্ণালংকার, আসবাবসহ সাংসারিক জিনিসপত্র দেওয়া হয়। বিয়ের কয়েকদিন যেতে না যেতেই সে আমার কাছে ৫০ লাখ টাকা দাবি করে। আমার পরিবার থেকে তার জন্য টাকা আনতে বলে। আমি রাজি হইনি বলে সে আমাকে অকথ্য গালাগাল করে, মারধর করে। এ জন্যই আমি মামলা করেছি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“স্বামীর বিরুদ্ধে মামলা করার কারণ জানালেন সারিকা”

প্রকাশের সময় : ০৬:১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২