ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ সিঙ্গেল দিবস, একাই যখন নিজের সঙ্গী! এক্সের প্রোফাইল দেখা ছাড়তে পারছেন না? কাজে দেবে ৫ সহজ কৌশল ​চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর বাড়ি বাড়ি বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার উদ্যোগ: এমপি নূরুল ইসলাম বুলবুল ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ ​ ‎‘চাকরির জন্য’ ৫ লাখ টাকা, ছয় বছর পরও মেলেনি চাকরি শিশুর অবস্থান জানতে জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে পারেন কোন ধরনের, জানুন বিস্তারিত ​ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গঙ্গাচড়ায় যুবদলের মিছিল কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

হঠাৎ অবসরে যাওয়ার ঘোষণা দিলেন পিকে

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৪৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / 423 বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক, প্রতিদিনের পোস্ট: হঠাৎ অবসরে যাওয়ার ঘোষণা দিলেন পিকে।

২০১৮ সালে জাতীয় দল থেকে অবসরে যান জেরার্ড পিকে। তবে বার্সেলোনার হয়ে খেলা চালিয়ে যাচ্ছিলেন। হুট করে গতকাল (বৃহস্পতিবার) জানিয়ে বসলেন, তার প্রিয় ক্লাব বার্সেলোনা থেকেও যাচ্ছেন অবসরে। বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন এই কিংবদন্তি।

গত কয়েক মৌসুম ধরেই ভালো সময় যাচ্ছে না পিকের। বেশিরভাগ সময়ই তাকে বেঞ্চে পার করতে হয় সময়। তারপরও কোনো গুঞ্জন ছিলো না তার অবসরে যাওয়ার। বৃহস্পতিবার কোনো আগাম বার্তা ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন ২ মিনিট ১৭ সেকেন্ডের এক ভিডিও। আর সেখানেই জানান অবসরের কথা।

ভিডিওতে ৩৫ বছর বয়সী এ ডিফেন্ডার বলেছেন, ‘গত কয়েক সপ্তাহ, মাস ধরে অনেকেই আমাকে নিয়ে কথা বলছেন। এখন পর্যন্ত আমি কিছু বলিনি। তবে এখন আমিই আমাকে নিয়ে বলব। আপনাদের অনেকের মতোই আমিও সব সময়ই বার্সেলোনার ভক্ত ছিলাম, আমার জন্মও একটা ফুটবল পরিবারে। খুব অল্প বয়স থেকেই আমি ফুটবলার নয়, হতে চাইতাম বার্সেলোনার ফুটবলার।’

তিনি আরও বলেন, ‘সে বাচ্চাটার কথা কদিন ধরেই ভাবছি। ছোট্ট জেরার্ডকে যদি বলা হতো, তার সব স্বপ্নই পূর্ণ হয়েছে, তাহলে সে কী ভাবত! সে বার্সেলোনার প্রথম একাদশে খেলবে, সম্ভাব্য সব শিরোপা জিতবে। একদিন ইউরোপিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়ন হবে, বিশ্বের সেরাদের সঙ্গে খেলবে। দলের অধিনায়কদের একজন হবে, আজীবনের জন্য বন্ধুত্ব হবে অনেকের সঙ্গে!’

‘২৫ বছর হয়ে গেল আমার বার্সেলোনায় যোগ দেওয়ার। আমি চলে গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে। আপনারা, সমর্থকেরা, আমাকে সবকিছু দিয়েছেন। এখন যেহেতু সেই বাচ্চাটার সব স্বপ্ন সত্যি হয়েছে, আমি এখন আপনাদের বলতে চাই, এ যাত্রা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমি সব সময়ই বলেছি, বার্সেলোনার পর কোনো দল থাকবে না, তেমনই হবে। এ শনিবার ক্যাম্প ন্যুতে আমার শেষ।’

পিকে বলেন, ‘আমি আবার বার্সেলোনার সমর্থক হয়ে যাব। আগের মত ক্লাবটিকে সমর্থন দেব। বার্সেলোনার প্রতি ভালোবাসা আমার সন্তানদের মধ্য দিয়ে যাব। যেমন আমার মা-বাবা করেছিলেন। আপনারা আমাকে জানেন। আজ অথবা কাল আমি ফিরে আসব। আপনাদের সঙ্গে ক্যাম্প ন্যুতে দেখা হবে। বার্সা দীর্ঘজীবী হোক। সব সময়।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

হঠাৎ অবসরে যাওয়ার ঘোষণা দিলেন পিকে

প্রকাশের সময় : ০৪:৪৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২