ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাকালুকি হাওরে অবৈধ জাল ধ্বংস ও জরিমানা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৮:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / ১৪৮ বার পড়া হয়েছে

হাকালুকি হাওরে অবৈধ জাল ধ্বংস ও জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করেছে প্রশাসন। মঙ্গলবার (৮ই জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে হাওরের বিভিন্ন স্থানে পেতে রাখা প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩০০টি চায়না দোয়ারী জাল এবং ৬ হাজারটি চাই জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

পরে এসব জাল হাওরের তীরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অবৈধভাবে মাছ ধরার দায়ে কুঞ্জ লাল বিশ্বাস নামে একজনকে আটক করে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস এবং কুলাউড়া পুলিশের একটি দল।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

হাকালুকি হাওরে অবৈধ জাল ধ্বংস ও জরিমানা

প্রকাশের সময় : ০৮:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫