ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

হারিয়ে যাওয়া শিশু ওসি আব্দুছ ছালেকের সহযোগিতায় ফিরে পেলো আপন নীড়

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০২:০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ২৩৩ বার পড়া হয়েছে
৬৮

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক ও এএসআই তাজুল ইসলামের সহযোগিতায় মা-বাবাহীন নিখোঁজ সরকারি শিশু পরিবার (বালিকা) শ্রীমঙ্গল এর শিশু ইশরাত জাহান আজমী ফিরে পেলো তার আপন নীড়।

জানা গেছে, শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবার (বালিকা) আশ্রয়কেন্দ্রের বাসিন্দা ইশরাত জাহান আজমী। মা-বাবা মারা যাওয়ার পর সেখানে থাকা খাওয়া ও পড়াশুনা করে আসছিলো আদমী। গতকাল বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয় সে। এরপর থেকে তার কোন সন্ধান না পেয়ে শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবার (বালিকা) কর্তৃপক্ষ শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরী করেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) দুপুরে কুলাউড়ার রাউৎগাওয়ের মনরাজ এলাকার বাসিন্দা আব্দুল মালিক আজমীকে রাস্তায় স্কুল ড্রেস পরিহিত অবস্থায় দেখে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিশ্চিত হোন সে স্কুল থেকে ফেরার পথ ভুলে এখানে চলে এসেছে। খবর পেয়ে ওসি মো. আব্দুছ ছালেক থানার এএসআই তাজুল ইসলামকে সেখান থেকে নিয়ে আসতে পাঠান। আব্দুল মালিকের কাছ থেকে শিশু আজমীকে থানায় নিয়ে আসেন এএসআই তাজুল।

ওসি মো. আব্দুছ ছালেক খোঁজখবর নিয়ে নিশ্চিত হোন আজমী শ্রীমঙ্গলের সরকারি শিশু পরিবার এর বাসিন্দা এবং শ্রীমঙ্গল থানার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্তৃপক্ষকে খবর দেন। শুক্রবার রাত ১০ টার দিকে শ্রীমঙ্গলের সরকারি শিশু পরিবার এর দায়িত্বরত পীযুষ কান্তি মিত্র থানায় আসেন। পরে ওসি কর্তৃপক্ষের কাছে শিশু আজমীকে তুলে দেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

হারিয়ে যাওয়া শিশু ওসি আব্দুছ ছালেকের সহযোগিতায় ফিরে পেলো আপন নীড়

প্রকাশের সময় : ০২:০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩