ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন মাদক কোনো সমাধান নয়; জীবন ধ্বংসের অন্যতম কারণ: ওসি মো. জাকির হোসেন বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই: রুহুল কুদ্দুস দুলু নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা

“হেরে গেলেন রাজ, গোল দিলেন পরীমনি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / 442 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || হেরে গেলেন রাজ, গোল দিলেন পরীমনি|

স্বামী শরিফুল রাজকে নিয়ে হকি টুর্নামেন্টের ম্যাচ দেখতে গিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। তবে যাওয়ার পর ঘটল ভিন্ন ঘটনা। শুধু খেলা দেখলেনই না, মাঠেও নেমে পড়লেন এ দম্পতি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হাজির হন এ দুই তারকা।

হকি খেলা চলাকালে একসময়ে মজার ছলে পরী হকিস্টিক হাতে মাঠে নেমে পড়েন। এ সময় আয়োজকরা খালি পোস্টে তাকে গোল করার সুযোগ করে দেন। প্রাপ্ত সুযোগটি ভালোভাবেই কাজে লাগান পরী। পোস্টে দুটি বল মেরে একটিকে গোলে রূপান্তর করেন তিনি। গোলটি করে উল্লাসেও ফেটে পড়েন বড়পর্দার এ তারকা।

এ সময় অভিনেতা শরিফুল রাজও নেন দুটি শর্ট। তবে তিনি যেন স্ত্রীকে জেতাতেই খেলেছিলেন! রাজ পরীমনির চেয়ে আরও দূরত্বে গিয়ে শর্ট নেন। দুবার বল মারলেও লক্ষভেদ করতে পারেননি ‘পরাণ’খ্যাত এ অভিনেতা। ফলে পরীর কাছে ১-০ গোলে হেরে যান রাজ! স্ত্রীকে জিতিয়ে তার এ পরাজয়েও ছিল জয়ের হাসি।

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ’ টুর্নামেন্টকে আরও জমজমাট করতেই শোবিজ তারকাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। তারই অংশ হিসেবে এ দিন মাঠে হাজির হন এ দম্পতি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“হেরে গেলেন রাজ, গোল দিলেন পরীমনি”

প্রকাশের সময় : ০১:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২