ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

“১০ ডিসেম্বর গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ: শামা”

রিপু
  • প্রকাশের সময় : ০৬:১৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
৭৬

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ১০ ডিসেম্বর গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ: শামা|

আগামী ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশকে দেশের জনগণের মুক্তির সমাবেশ, খালেদা জিয়ার মুক্তির সমাবেশ ও গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট নুরজাহান কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম মহিউদ্দিন হাওলাদার মনিরের পঞ্চম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় শামা ওবায়েদ বলেন, ভোটবিহীন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারকে গদি থেকে নামাতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে সব নেতাকর্মীর অংশগ্রহণ করার মধ্য দিয়ে সমাবেশ সফল হবে।

তিনি বলেন, একদিকে মানুষ না খেয়ে আছে আর অন্যদিকে এই সরকার বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে ইভিএম নামের ভোট চুরির মেশিন কিনে আনছে। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই কিন্তু এর মধ্যেও তাদের চুরি থেমে নাই। মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, আমেরিকায় বাড়ি করে বাংলাদেশকে ফকিরের দেশ বানাইয়া সরকার বিদায় হবে।

মনি হাওলাদার স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা শামচুল হক হাওলাদারের সভাপতিত্বে ও জীবন বোসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটিসহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান প্রমুখ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“১০ ডিসেম্বর গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ: শামা”

প্রকাশের সময় : ০৬:১৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২