ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ সিঙ্গেল দিবস, একাই যখন নিজের সঙ্গী! এক্সের প্রোফাইল দেখা ছাড়তে পারছেন না? কাজে দেবে ৫ সহজ কৌশল ​চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর বাড়ি বাড়ি বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার উদ্যোগ: এমপি নূরুল ইসলাম বুলবুল ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ ​ ‎‘চাকরির জন্য’ ৫ লাখ টাকা, ছয় বছর পরও মেলেনি চাকরি শিশুর অবস্থান জানতে জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে পারেন কোন ধরনের, জানুন বিস্তারিত ​ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গঙ্গাচড়ায় যুবদলের মিছিল কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

“১৬ কোটির ‘কানতারা’, ২৬ দিনে আয় ২৩২ কোটি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 484 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।। “১৬ কোটির ‘কানতারা’, ২৬ দিনে আয় ২৩২ কোটি”।

গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ভারতের কন্নড় ভাষার সিনেমা কানতারা। পৌরাণিক গল্পের অ্যাকশন থ্রিলারটি ঝড় তুলেছে বক্স অফিসে। ১৬ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি ২৬ দিনে বিশ্বব্যাপী ২৩২ কোটি রুপির ব্যবসা করেছে।

কনতারার বক্সঅফিস সংগ্রহ নিয়ে বুধবার ভারতীয় বিনোদনভিত্তিক ওয়েবপোর্টাল স্যাকনিল্কের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে কানতারার প্রতিদিনের সংগ্রহের হিসেব দেয়া হয়েছে। সেখানে জানানো হয়, বিশ্বব্যাপী সিনেমাটি ২৩২ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে শুধু ভারতের গ্রস কালেকশন ২১৭ কোটি রুপি। আর এপর্যন্ত নেট কালেকশন (সব খরচ বাদ দিয়ে) ১৮৪ কোটি রুপি।

সিনেমাটি শুধু বক্স অফিসেই ঝড় তুলেছে তা নয়, দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসাও কুড়াচ্ছে।

দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্ত বুধবার এক টুইটে কানাতারা-কে ভারতীয় সিনেমার একটি ‘মাস্টারপিস’ হিসেবে আখ্যা দিয়েছেন। টুইটে রজনীকান্ত লেখেন, সিনেমাটি দেখে তার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। সেই সঙ্গে কানতারার লেখক, পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠিকে অভিনন্দন জানান তিনি।

এর আগে টুইট করে কানতারার প্রশংসা করেছেন ভারতীয় সিনেমার সুপারস্টার প্রভাস, ধানুশ ও রানা দাগুবাতিসহ অনেক তারকা।

শুধু তাই নয়, আইএমডিবিতে ৯ দশমিক ৩ রেটিংয়ে রয়েছে সিনেমাটি।

এই নিউজটি শেয়ার করুন

“১৬ কোটির ‘কানতারা’, ২৬ দিনে আয় ২৩২ কোটি”

প্রকাশের সময় : ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২