ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদকবাহী গাড়ি ছাড়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভ কালীগঞ্জে সার মজুতে অনিয়ম, দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমান মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন

“১৬ টাকার ওষুধ ৫২০ টাকায় বিক্রি, ফার্মেসি সিলগালা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / 256 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ১৬ টাকার ওষুধ ৫২০ টাকায় বিক্রি, ফার্মেসি সিলগালা|

বগুড়ায় ১৬ টাকা মূল্যের ইনজেকশন ৫২০ টাকা বিক্রি করায় বর্ষণ মেডিসিন অ্যান্ড সার্জিক্যাল নামে এক ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া আইন অনুযায়ী অভিযোগকারী ভোক্তাকে দেওয়া হয়েছে সাড়ে ৭ হাজার টাকা। একই সঙ্গে ফার্মেসিটি সাময়িক সিলগালা করে দেওয়া হয়েছে।

আজ রোববার (২৭ নভেম্বর) বিকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। মো. লিখন আহমেদ নামে এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ইফতেখারুল আলম রিজভী জানান, লিখনের চার দিনের শিশু গুরুতর অসুস্থ হয়ে শজিমেক হাসপাতালে ভর্তি রয়েছে। ডাক্তার জরুরি ভিত্তিতে kacin100 নামে একটি ইনজেকশন আনতে বলেন। লিখন ইনজেকশনের দাম না জানায় এবং তার জরুরি প্রয়োজন বুঝতে পেরে বর্ষণ মেডিসিন অ্যান্ড সার্জিক্যাল ৫২০ টাকায় ইনজেকশন বিক্রি করে। অথচ ইনজেকশনের বাজার মূল্য মাত্র ১৬ টাকা।

পরবর্তীতে ভুক্তভোগী ব্যাক্তি ইনজেকশনের দাম জনতে পেরে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ে অভিযোগ করেন। বিকেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। অভিযান চলাকালে আরও অনেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মৌখিকভাবে একই অভিযোগ করেন। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করে দেওয়া হয় এবং অভিযোগকারীকে আইন অনুযায়ী সাড়ে ৭ হাজার টাকা প্রদান করা হয়।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“১৬ টাকার ওষুধ ৫২০ টাকায় বিক্রি, ফার্মেসি সিলগালা”

প্রকাশের সময় : ০৬:০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২