ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

৪০ বছর পর দেশে ফিরে সংবর্ধনা পেলেন মনোরঞ্জন দেব

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / 367 বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট: দীর্ঘ ৪০ বছর পর নিজ জন্মভূমিতে দর্শনে এসে ব্যতিক্রমী এক নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন নবীনগরের কৃতি সন্তান বর্তমানে আগরতলায় বসবাসরত অল ইন্ডিয়া আকাশবাণী ও দূরদর্শন কেন্দ্র আগরতলার প্রখ্যাত মিউজিক কম্পোজার সুরের যাদুকর শ্রী মনোরঞ্জন দেব।

আজ সোমবার সকাল ১০ টায় উপজেলার ভোলাচং উদযাপন কমিটির উদ্যোগে ভোলাচং শ্রীশ্রী কৃষ্ণমন্দির (গিরিধারী আখরা) প্রাঙ্গণে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

গিরিধারী আখরা পরিচালনা কমিটির অন্যতম সভাপতি ডা. নরেন্দ্র পালের সভাপতিত্বে এই দৃষ্টিনন্দন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিত অতিথি মনোরঞ্জন দেবের হাতে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলকাতা বেতারের প্রাক্তন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ও সঙ্গীত সাধক মরহুম গুল মুহম্মদ খাঁর নাতনী ওস্তাদ মমতাজ বেগম, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, জাগরণী শিল্পীগোষ্ঠীর সভাপতি, সহকারী অধ্যাপিকা শুক্লাদেব ভট্টাচার্য, প্রবীণ চিকিৎসক ডা. তারাপদ চক্রবর্তী, দুই বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ ও জয়নাল আবেদীন, মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, ভোলাচং বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান ভূঁইয়া, গিরিধারী আখরার সেক্রেটারী গৌতম দাস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পার্থ চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক পার্থ পাল ও স্থানীয় সাংবাদিক ও নাট্যকর্মী নাছির চৌধুরী।
পুরো অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় ছিলেন নবীনগরের কথার সম্পাদক, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মনির হোসাইন, এস এ রুবেল, মো. সাফিউল আলম, শেখ মিহাদ বাবু, নাসির উদ্দিন, বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, স্টার টিভির প্রতিনিধি ইকরাম হোসাইন, আল আমিন, প্রমুখ।

এই নিউজটি শেয়ার করুন

৪০ বছর পর দেশে ফিরে সংবর্ধনা পেলেন মনোরঞ্জন দেব

প্রকাশের সময় : ০১:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩