ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত শ্রীমঙ্গলে নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর বিজিবির জালে নরসিংদীর আরিয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

জিয়াউর রহমানের মরণোত্তর ও বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের মানববন্ধন

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:৫২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • / 457 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি’র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগ।

১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড মানবাধিকার লংঘনকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ৭৫ এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২১ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপি’র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগ।

সোমবার (৭ আগস্ট) সকাল ১১ টায় ডাকবাংলো প্রাঙ্গনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলা যুবলীগের সভাপতি সামস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সদস্য হাজী খাইরুল আমীন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুবলীগের সহ-সভাপতি এম চঞ্চল সরকার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার, দপ্তর সম্পাদক সৈয়দ রুহুল আমিন। সাবেক ছাত্রনেতা জামাল হোসেন পান্না।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কয়েস আহমদ, সুমন হায়দার, সাইদুর রহমান, কালাম, মতিন, মুছা, জুয়েল, আবুল বাসার, মেহেদী হাসান সজীব প্রমুখ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

জিয়াউর রহমানের মরণোত্তর ও বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:৫২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩