ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

নবীনগরে শোক সভার অনুষ্ঠানে তবারক বিতরণে বিশৃঙ্খলা

মোঃ আলমগীর খন্দকার, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • / ৩২৩ বার পড়া হয়েছে
৮১

মোঃ আলমগীর খন্দকার, প্রতিদিনের পোস্ট: আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার নজরুল ইসলাম নবীর আয়োজনে বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বড় বাজারে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই শোকসভা পালনকালে বাজারের অর্ধশতাধিক ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করে দেয়া হয়। এসময় বাজারে তীব্র যানজট সৃষ্টি হলে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি বাজারের মধ্যে দিয়ে প্রায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে। এছাড়াও অনুষ্ঠানের তবারক বিতরণে ব্যাপক হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হলে এসময় উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও ওই সভায় স্থানীয় আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে উপস্থিত থাকতে দেখা যায়নি। উক্ত শোক সভায় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ইসহাক আহমেদ প্রমুখ।

এ বিষয়ে ব্যারিস্টার নজরুল ইসলাম নবী প্রতিদিনের পোস্টকে বলেন, আমি বাজার কমিটির সভাপতির কাছ থেকে অনুমতি নিয়েছি। শোক সভায় কোন হট্টগোল হয়নি, আর অনুষ্ঠান করতে গেলে স্বাভাবিক একটু যানজট হতেই পারে। আপনার আয়োজিত শোক সভায় স্থানীয় আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে দেখা যায়নি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সবাইকেই দাওয়াত দিয়েছি, আসা না আসা তাদের ব্যাপার।

ফল বিক্রেতা রেজাউল প্রতিদিনের পোস্টকে বলেন, বিশৃঙ্খলার কারণে আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আমার বাম পায়ে প্রচণ্ড ব্যথা পায়।

এদিকে বাজার কমিটির সভাপতি মনির হোসেন প্রতিদিনের পোস্টকে বলেন, উনি আমার কাছ থেকে অনুমতি নিতে আসলে আমি শোক সভাটি অন্য স্থানে করার কথা বলি। উনি আমার সাথে তরকা তরকির একপর্যায়ে ব্যবসায়ীদেরকে অবৈধ বলে অনুমতি না নিয়ে জোরপূর্বক সরিয়ে শোক সভাটির আয়োজন করেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে শোক সভার অনুষ্ঠানে তবারক বিতরণে বিশৃঙ্খলা

প্রকাশের সময় : ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩