ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

নবীনগরে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী পালিত

মোঃ আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ০২:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৮৯ বার পড়া হয়েছে
৭৩

মোঃ আলমগীর খন্দকার, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস, দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে শহরে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহনে একটি জশনে জুলুস বের হয়। জুলুসটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারী পাইলট স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা মুফতি এনামুল হক কুতুবির সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, মাওলানা শরিফ উদ্দিন, হাজী কানু মিয়া, হাজী বাচ্চু মিয়া, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মো. বেলাল হোসাইন, হাফেজ মাওলানা রাশেদুল হাসান, এমদাদুল বাড়ী, ক্বারী আব্দুল বাছির, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবু ও বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগণ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মতিন। এ সময় বক্তারা বলেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদে আজম। সৃষ্টির কল্যাণে আজকের এই দিনেই প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পৃথিবীতে আগমন করেছিলেন। বক্তারা, সত্য ও মানবতার মহান রাসুলের আদর্শ অনুসরণ করে একটি কল্যাণময়, শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠায় সকলের প্রতি আহবান জানান। সমাবেশ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এদিকে জুলুসকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় বলে জানান নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহাবুব আলম।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী পালিত

প্রকাশের সময় : ০২:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩