ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বেলাবতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  পরিত্যক্ত বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত প্রবাসীদের পাঠানো অর্থে বাড়ল প্রবৃদ্ধি, ১৩.৬ শতাংশে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে,এই ৩ সেটিংস এখনই চালু করুন। গঙ্গাচড়ায় অভিযানে দেশীয় তৈরি ওয়ান শ্যুটার পিস্তল উদ্ধার গঙ্গাচড়ায় জমি বিরোধে অন্তঃসত্ত্বা নারীকে রড দিয়ে আঘাতের অভিযোগ

নবীনগরে উৎসবমুখর পরিবেশে জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:১৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 165 বার পড়া হয়েছে

রথযাত্রা উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক

খন্দকার মো. আলমগীর হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।

বৃহস্পতিবার নবীনগর ইসকন মন্দিরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে ৯ দিনব্যাপী এ মহোৎসবের উদ্বোধন করা হয়।

মহোৎসবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক।

এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইসকন- এর সভাপতি, দিলীপ দাস ব্রহ্মচারী, মানিক বিশ্বাস, দুলাল ঘোষ সহ আরো অনেকেই।

সকাল ৮টায় নবীনগর পশ্চিমপাড়া ইসকন মন্দিরে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিকেল ৫টায় মন্দির প্রাঙ্গণ থেকে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নবীনগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজারো ভক্ত-অনুরাগী অংশ নেন।

আয়োজকরা জানান, আগামী ২৪ জুলাই বিকেল ৩টায় উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে ৯ দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের সমাপ্তি হবে।

রথযাত্রা উপলক্ষে হরিনাম সংকীর্তন, অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ভগবতকথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়নের আয়োজন করা হয়েছে।

উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে উৎসবমুখর পরিবেশে জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন

প্রকাশের সময় : ১১:১৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬