ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

“কেউই আমাকে সেই সুযোগ দেয়নি: শাকিব খান”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১২:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / ৪১৩ বার পড়া হয়েছে
৭১

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || কেউই আমাকে সেই সুযোগ দেয়নি: শাকিব খান|

শাকিব খান ও বুবলীর বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসার পর তাদের বিচ্ছেদের খবরও আসে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। বিচ্ছেদের সেই খবর উড়িয়ে দিয়েছেন বুবলী। বলেছেন, তেমন কিছুই হয়নি। সাকিবের সঙ্গে নিয়মিতই যোগাযোগ হয়।

জীবনে আর কোনো ‘ভুল মানুষের’ সঙ্গে মিশতে চান না শাকিব খান। ভুল মানুষকে নিজের পাশে একেবারেই রাখতে চান না বলেও মন্তব্য তার। শাকিব বলেন, জীবনের বাকি দিনগুলোতে আর কোনো ভুল মানুষের সঙ্গে মিশতে চাই না। আর কোনো ভুলও করতে চাই না। ভুল করে মেশা সেই বাজে মানুষগুলোকে আর পাশে রাখতে চাই না। এখন থেকে শুধুই পজিটিভ ওয়েতে চলব।

শাকিব বলেন, চাইলেও বাচ্চাটার (পুত্র শেহজাদ খান বীর) স্বার্থে অনেক সত্য প্রকাশ করতে পারি না। কারণ বীর বড় হচ্ছে, আমি চাই না আগামীতে তার মনে এ নিয়ে কোনো বাজে প্রতিক্রিয়া তৈরি হোক।

প্রেম, বিয়ে, সন্তান- প্রত্যেক মানুষের একান্তই ব্যক্তিগত বিষয় বলে মনে করেন শাকিব। এগুলো ঢাকঢোল পিটিয়ে প্রচার করার বিষয় নয় বলে মনে করেন ঢাকাই ছবির এই নায়ক।

শাকিব আরো বলেন, আমি আমার পার্সোনাল লাইফকে পাবলিকের সামনে আনতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার ইচ্ছা ছিল সময়মতো সুন্দর আয়োজনের মাধ্যমে ঘটা করে বিষয়টি সবাইকে জানিয়ে সবার সঙ্গে একসঙ্গে আনন্দ করব। কিন্তু অপু বা বুবলী কেউই আমাকে সেই সুযোগ দেয়নি। আমার অপছন্দের এমন কাজ করে সবার কাছে আমাকে ছোট করার পরও কী তাদের সঙ্গে সম্পর্ক রাখা যায়?

তিনি বলেন, আমার সঙ্গে তাদের বিয়ে ও সন্তান নিয়ে মনে যখন উচ্ছ্বাস ছিল, তখন তারা বিয়ে বা সন্তান জন্মের পরপরই সবাইকে বিষয়টি কেন জানাল না? আমি তো তাদের মুখ বন্ধ করে রাখিনি। প্রকাশই যদি করতে হলো তাহলে এত দেরিতে কেন? তাহলে কী তারা আমার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আমাকে অপমান আর ধ্বংস করতে চেয়েছিল? এই প্রশ্ন আমি আমার ভালোবাসার দর্শক-ভক্তদের কাছেই রাখলাম।

গত ৩ সেপ্টেম্বর বুবলী সংবাদমাধ্যমে তার সন্তানের ছবি প্রকাশ করে জানান, আড়াই বছর আগে মা হয়েছেন তিনি এবং তার সন্তানের বাবা শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জুইশ মেডিকেল হাসপাতালে তার সন্তানের জন্ম। ছেলের নাম শেহজাদ খান বীর। পরে বুবলী আরও জানান, ২০১৮ সালের ২০ জুলাই গোপনে তাদের বিয়ে হয়।

এর আগে অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। সে ঘরে আব্রাম খান জয় নামে এক পুত্র সন্তান রয়েছে তার। অনেক ঘটনার পর ২০১৭ সালের ২২ নভেম্বর অভিনেত্রী অপুর সঙ্গে বিয়ে বিচ্ছেদের আবেদন করেন শাকিব। এটি কার্যকর হয় ২০১৮ সালের ১২ মার্চ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“কেউই আমাকে সেই সুযোগ দেয়নি: শাকিব খান”

প্রকাশের সময় : ১২:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২