ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা

নামাজরত অবস্থায় ইমামের প্রাণ গেল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১০:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • / ৩৭১ বার পড়া হয়েছে
৬৬

গাজীপুর প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট: গাজীপুরে নামাজরত অবস্থায় মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম (৫৫) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।

শুক্রবার, (১২ জানুয়ারি) গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে ফজর নামাজের সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জানা গেছে, ফজর নামাজের সময় তিনি ইমামতি করছিলেন, তাকবীরে তাহরীমা বেঁধে কিরাত শুরুর আগ মুহূর্তে হঠাৎ ঢলে পড়েন। এ সময় মুসল্লিরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদের খতিব ও মোয়াজ্জিন বর্তমানে সৌদি আরবে ওমরা হজ্ব পালন করছেন। আজ শুক্রবার মাওলানা নুরুল ইসলামের জুমার নামাজে ইমামতি করার কথা ছিল। কিন্তু এদিন ফজরই ছিল তার শেষ ইমামতি। তবে তার আর ইমামতি করা হলো না।

তিনি প্রায় ২৭ বছর যাবৎ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে অত্যন্ত সুনামের সহিত ইমামতি করে আসছিলেন।

আজ জুমার নামাজের পর জানাজা শেষে তার লাশ জেলার শ্রীপুরে নিয়ে দাফন করা হয়।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নামাজরত অবস্থায় ইমামের প্রাণ গেল

প্রকাশের সময় : ১০:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪