ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন।

অপু বিশ্বাসকে বুবলীর কড়া হুঁশিয়ারি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • / 530 বার পড়া হয়েছে

ঈদ মৌসুমের সিনেমা উন্মাদনায় ভাটা পড়তেই জোয়ার এসেছে অপু-বুবলীর বাকবিতন্ডায়। ফের বাজতে চলেছে এই দুই নায়িকার মধ্যে যুদ্ধের দামামা। এবার শুরুটা করেছেন অপু। শাকিবকে ঘিরে বীরের মা যাই বলছেন তাই নিয়ে চলছে জয়ের মায়ের কটাক্ষ। এতদিন চুপ থাকলেও এবার সরব হলেন। সন্তান শেহজাদকে শাকিব থেকে আলাদা করতে চাইলে চুপ থাকবেন না বলে দিলেন কড়া হুঁশিয়ারি।

অপুকে হুশিয়ারি দিয়ে বুবলী বলেন, সে ভেবেছে সবসময় আমাকে আর আমার ছেলেকে নিয়ে মিথ্যাচার করবে আর আমি বরাবরের মতোই চুপ থাকবো, কখনোই না। কারণ, তাকে নিয়ে কথা বলার কখনোই আমার রুচি হয়না কিন্তু যখন দেখছি সে তার নিজের স্বার্থসিদ্ধির জন্য আদাজল খেয়ে নেমেছে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য তখন আমি চুপ থাকবো না। এসব নিয়ে সে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলেই তার মুখে এই গেম প্ল্যান কথাটা এসেছে।

এদিকে মো. ইকবালের সিনেমায় অভিনয় করেছেন বুবলী। এদিকে ইকবালের সঙ্গে সম্পর্ক ভালো নেই শাকিবের। বিষয়টি ধরে কথ বলেছেন অপু। তার মতে শাকিবের শত্রুর সঙ্গে বুবলীর ওঠাবসা।

এ নিয়ে বুবলী বলেন, ইকবাল ভাইয়ের ছায়া নাকি উনি দেখেন না। কিন্তু কেনো? কারণ, ইকবাল ভাইয়ের কাছের একজন প্রযোজক কিছুদিন আগে তাকে অনুদানের এক সিনেমা থেকে বাদ দিয়েছিলেন। সেই সঙ্গে সাইনিং মানিও ফেরত নিয়েছিলেন। সেলিম ভাই বা ইকবাল ভাই যখন আমাকে সিনেমায় চুক্তিবদ্ধ করেছিলেন, আমার কাজের প্রশংসা করেছিলেন, তখন তাকে নিয়ে সিনেমা বানাচ্ছিলেন না, বানালে ঠিকই করতেন। এমন কোনো উদাহরণ আছে? ওনারা তার কাছে মুভি নিয়ে গেছেন অথচ উনি ফিরিয়ে দিয়েছেন? নেই। কিন্তু চালাকি করে উনি শাকিবের নাম উপর চাপিয়ে দিল এখানেও। উনি কাকে কি বোঝায়? হাস্যকর।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

অপু বিশ্বাসকে বুবলীর কড়া হুঁশিয়ারি

প্রকাশের সময় : ০২:০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪