ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার
বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা: গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / ২৮৯ বার পড়া হয়েছে

নারী সাংবাদিককে হেনস্তা ঘটনায় অভিযান চালিয়ে তিন আসামিকে ধরেছে র‌্যাব। ছবি: সংগৃহীত

৬২

ঢাকার বনশ্রীতে এক নারী সাংবাদিককে ধর্ষণের হুমকি ও শ্লীলতাহানির ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন: ১. সোয়েব রহমান জিশান (২৫) – বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাসিন্দা। ২. রাইসুল ইসলাম (২১) – বরিশাল সদর উপজেলার বাসিন্দা। ৩. কাউসার হোসেন (২১) – বরিশাল সদর উপজেলার আরেক বাসিন্দা।

বুধবার রাতে বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিক যৌন হয়রানির শিকার হন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। বিষয়টি র‌্যাব-৩-এর নজরে আসলে সংস্থাটি তাৎক্ষণিকভাবে ছায়া তদন্ত শুরু করে।

ঘটনার দিন রাতেই রাজধানীর মেরাদিয়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত জিশানকে গ্রেফতার করে র‌্যাব। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বেইলি রোড থেকে রাইসুল ইসলাম এবং গেন্ডারিয়া এলাকা থেকে কাউসার হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিনজনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৩। সংস্থাটি আরও জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অপরাধ দমনে র‌্যাব সবসময় সক্রিয় থাকবে।

এই নিউজটি শেয়ার করুন

বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা: গ্রেপ্তার ৩

বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা: গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ০২:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫