ঢাকা
,
রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ
শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর
মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত
মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ
শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার
বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার
১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ
জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা
শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ
কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিক গোলাম মোস্তফা আর নেই
খন্দকার মোঃ আলমগীর হোসেন
- প্রকাশের সময় : ০৭:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ৩৭৬ বার পড়া হয়েছে
নবীনগর প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক দৈনিক যায়যায় দিন পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি উপজেলার লাউরফতেহ্পুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের কৃতি সন্তান গোলাম মোস্তফা আর নেই। রোববার (৬ এপ্রিল) সকালে ঢাকা সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আছর জানাযা নামাজ শেষে আহম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এদিকে সাংবাদিক গোলাম মোস্তফার মৃত্যুতে নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ উজ্জ্বলসহ সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
ট্যাগস :
সাংবাদিক গোলাম মোস্তফা আর নেই




























