ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয় মক্কা প্যাক্টে যুক্ত হওয়ার উদ্যোগ, যা বললেন আসিফ মাহমুদ মা-শিশুর স্বাস্থ্যসেবায় বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র শখের আইফোনের জন্য সন্তান বিক্রির অভিযোগ, আটক বাবা পর্নো ভিডিও মোবাইলে রাখায় যুবকের যে পরিণতি ডায়াবেটিস রোগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি কেন? বিয়ে করতে গিয়ে বিপত্তি, বরের গাড়ি থেকে কনে নিয়ে যাওয়ার অভিযোগ গরুর খামার থেকে তেলের ঘানি—গঙ্গাচড়ায় মার্কিন রাষ্ট্রদূত ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় ভাগ্নের ওপর হামলা, কুপিয়ে জখম

“‘হাসনা’কে দেখে দর্শক খুশিতে চিৎকার করছেন: মিম”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:২৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / 599 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক।। “‘হাসনা’কে দেখে দর্শক খুশিতে চিৎকার করছেন: মিম”।

বাংলা সিনেমার পালে হাওয়া দিয়েছে ‘পরাণ’। এতে অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করেছেন বিদ্যা সিনহা মিম। সেই রেশ থাকতেই এ তারকা হাজির হলেন তার নতুন সিনেমা ‘দামাল’ নিয়ে।

শুক্রবার প্রেক্ষাগৃহে এসেছে ‘দামাল’। সিনেমাটির প্রচারণায় বেশ সরব ছিলেন মিম। মুক্তির দিন সকাল থেকেই চষে বেড়াচ্ছেন সিনেমা হল। দর্শকের সঙ্গে ভাগ করে নিচ্ছেন ‘দামাল’ দেখার অনুভূতি।

দর্শকের কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে মিম বলেন, অনেক ভালো সাড়া পাচ্ছি। সকাল ও দুপুরের শো হাউজফুল ছিল। সন্ধ্যারগুলো তো এমনিতেই অন্য সময়ের তুলনায় বেশি থাকে।

‘পরাণ’-এর অনন্যা এবং ‘দামাল’-এর হাসনার প্রতি দর্শকের প্রতিক্রিয়ার ভিন্নতা কেমন? এমন প্রশ্নের উত্তরে মিম বলেন- অনন্যাকে তো মানুষ গালি দিয়েছে। কিন্তু হাসনার বেলায় ঠিক উল্টো। হাসনার যে হাসির দৃশ্য দেখে তালি দেওয়ার কথা দর্শক সেখানে খুশিতে চিৎকার করছেন।

মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি হয়েছে সিনেমাটির গল্প। ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক রায়হান রাফি। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দোলা।

মিম ছাড়াও এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“‘হাসনা’কে দেখে দর্শক খুশিতে চিৎকার করছেন: মিম”

প্রকাশের সময় : ০৭:২৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২