ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ সিঙ্গেল দিবস, একাই যখন নিজের সঙ্গী! এক্সের প্রোফাইল দেখা ছাড়তে পারছেন না? কাজে দেবে ৫ সহজ কৌশল ​চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর বাড়ি বাড়ি বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার উদ্যোগ: এমপি নূরুল ইসলাম বুলবুল ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ ​ ‎‘চাকরির জন্য’ ৫ লাখ টাকা, ছয় বছর পরও মেলেনি চাকরি শিশুর অবস্থান জানতে জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে পারেন কোন ধরনের, জানুন বিস্তারিত ​ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গঙ্গাচড়ায় যুবদলের মিছিল কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

“বিয়েতে ব্যতিক্রম সাজ, লেহেঙ্গার সঙ্গে ‘কেডস’ পরলেন শেহতাজ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:১৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / 535 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।। “বিয়েতে ব্যতিক্রম সাজ, লেহেঙ্গার সঙ্গে ‘কেডস’ পরলেন শেহতাজ”।

শুক্রবার (২৮ অক্টোবর) মৌলভীবাজার শ্রীমঙ্গলের অভিজাত গ্র্যান্ড সুলতান হোটেল ও রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের অংশগ্রহণে বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়।

এদিন সন্ধ্যায় প্রীতম ও শেহতাজ দুজনই তাদের ফেসবুক পেজে বিয়ের ছবি পোস্ট করেন। চা বাগানের মাঝে ওই পাঁচতারকা হোটেলের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনেকগুলো ছবিই প্রকাশ করেছেন দুজন, একটি ছবিতে দেখা যায় শেহতাজ লেহেঙ্গার সঙ্গে কেডস পরেছেন। লেহেঙ্গা সরিয়ে এ ব্যাপারটিই ক্যামেরার সামনে দেখাচ্ছেন শেহতাজ-বর প্রীতম।

ছবিটি ঘিরে মন্তব্যের ঘরে পড়েছে নানান অভিমত। নেটিজেনদের কারো কারো কাছে ব্যাপারটি ভালো না লাগলেও অনেকের কাছেই শেহতাজের এই ব্যতিক্রমী সাজ ভালো লেগেছে। অধিকাংশই বিষয়টিকে বেশ মজার সঙ্গেই গ্রহণ করেছেন। কেউ আবার সিরিয়াসভাবেই কেডসের পক্ষে বলছেন।

একজন বলছেন, ‘লেহেঙ্গার সঙ্গে কেডস, দারুণ। অড অড রিঅ্যাকশন কেন ভাই। এই ছবিটা আমার বেশি ভালো লেগেছে। তার কারণও এই স্নিকার্স শু এর বিষয়টি।’ আরেকজন লিখেছেন, ‘হিল জুতার চেয়ে কেডস অনেক আরামদায়ক।’

মাহমুদা নামের একজন মন্তব্য করেছেন, ‘মানুষ স্নিকার দেখে অজ্ঞান হচ্ছে কেন। এটা প্রথম দেখল নাকি! কম্ফোর্টেবল তো। আমি তো শাড়ির সাথে হিল পরি না। স্নিকার্সই বেছে নিই। লেহেঙ্গা, শাড়িতে শু পরা যাবে না এই জিনিস কোথাও দেওয়া নেই। ফ্যাশন সেন্সের সাথে না-ই মিলতে পারে।’

তনুশ্রী নামের এক এক ভক্ত লিখেছেন, ‘ব্যতিক্রম স্টাইল। কিছু মেয়ে রয়েছে যারা সব পোশাকের সঙ্গেই কেডস পরতে ভালোবাসে। আমার দারুণ লাগে।’ আরেকজন লিখেছেন, ‘জানতাম, শেহতাজ আছে মানেই পাগলামি কিছু থাকবেই। ভালো লেগেছে।’

শেহতাজের সঙ্গে বিয়ের বিষয়টি নিশ্চিত করে ছবি পোস্ট করে ক্যাপশনে প্রীতম লিখেছেন, ‘এখন থেকে আনুষ্ঠানিকভাবে শেহতাজের সঙ্গে।’

প্রসঙ্গত, পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের ভালো লাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ মুনিরা। পাঁচ বছর পর অবশেষে সেই প্রণয় পরিণয়ে রূপ নিল।

এই নিউজটি শেয়ার করুন

“বিয়েতে ব্যতিক্রম সাজ, লেহেঙ্গার সঙ্গে ‘কেডস’ পরলেন শেহতাজ”

প্রকাশের সময় : ০৮:১৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২