ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু

“ঋষভ পন্থ অতীত? অন্য পুরুষের প্রেমে মজেছেন উর্বশী!”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:৩০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / 542 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।। “ঋষভ পন্থ অতীত? অন্য পুরুষের প্রেমে মজেছেন উর্বশী!”।

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং ক্রিকেটার ঋষভ পন্থকে নিয়ে গুঞ্জন যেন থেমেও থামছে না। সোশ্যাল মিডিয়ায় উর্বশী যাই করুন না কেন, কোনো না কোনোভাবে নেটিজেনরা ঋষভ পন্থের প্রসঙ্গ তুলে আনবেনই। প্রথম প্রথম এসব নিয়ে উর্বশী মাথা ঘামালেও, ইদানিং আর এসব গুঞ্জনকে পাত্তা দিচ্ছেন না তিনি। উল্টা নেটিজেনদের মুখ বন্ধ করতে সম্প্রতি অভিনেত্রী যা করলেন, তা দেখে তাজ্জব লোকজন!

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। এতদিন উর্বশী তার নানা পোস্টে হ্যাশট্যাগে লিখতেন ‘আরআইপি’ নেটিজেনরা তো ধরেই নিয়েছিল এই ‘আরপি’ আসলে ঋষভ পান্থ। কিন্তু নেটিজেনদের সেই ভাবনায় জল ঢাললেন উর্বশী নিজেই।

তা কী করলেন উর্বশী?
সোশ্যাল মিডিয়ায় উর্বশী দক্ষিণ তারকা রাম পন্থিনেনির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে হ্যাশট্যাগে লিখেছেন ভালবাসার কথা। উর্বশীর এই পোস্ট দেখেই নেটিজেনরা শুরু করে দিলেন হইচই। অনেকে তো বলেই ফেললেন, ইনিই আসলে আপনার প্রাণের ‘আরপি’!

বেশ কিছুদিন ধরেই ঋষভ ও উর্বশীর সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। ২০১৮ সালে তাদের সম্পর্ক থাকলেও তা বেশিদিন টেকেনি। পরবর্তীকালে ইশা নেগির সঙ্গে সম্পর্কের কথা সকলের সামনে প্রকাশ করেন ঋষভ। কিন্তু উর্বশীর ব্যক্তিগত সম্পর্কের কোনো খবর ছিল না। কিছুদিন আগেই উর্বশীর একটি সাক্ষাৎকারের পরে ফের পুরনো সম্পর্কের কথা মাথাচাড়া দিয়ে ওঠে। একে অপরকে কটাক্ষ করে বার্তা দেন দু’জনেই। তবে কিছুদিন ধরেই উর্বশীর সোশ্যাল মিডিয়া থেকে পরিষ্কার, ঋষভের মনে জায়গা পুনরুদ্ধার করতেই বেশি আগ্রহী তিনি।

গোটা বিষয়টি নেটিজেনদেরও নজরে পড়েছে। অধিকাংশই মনে করছেন, নিজের ভালবাসার কথা প্রকাশ করে ঠিকই করছেন উর্বশী। কেউ কেউ আবার মনে করছেন, এভাবে ঋষভের মনসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছেন উর্বশী। তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি ঋষভ। তবে তাদের সম্পর্ক নিয়ে আগামী দিনেও জল্পনা বাড়বে বলেই মত নেটিজেনদের।

এই নিউজটি শেয়ার করুন

“ঋষভ পন্থ অতীত? অন্য পুরুষের প্রেমে মজেছেন উর্বশী!”

প্রকাশের সময় : ০৯:৩০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২