ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 293 বার পড়া হয়েছে

খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর প্রতিনিধি: সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ কাওসার বেগম, নবীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেবব্রত সরকার।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকান্ডে জানমাল রক্ষায় নেয়া যেতে পারে এমন কিছু কৌশল দেখানো হয়।

সভায় বক্তারা বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনায় শুধু সরকারের প্রচেষ্টাই যথেষ্ট নয়। জনগণের সক্রিয় অংশগ্রহণে দুর্যোগপূর্ব প্রস্তুতি, জনসচেতনতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশের সময় : ০৫:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫