ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ

শেষ মুহূর্তে দম বন্ধ হয়ে আসছিল: বুবলী

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৩৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / 588 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।। শেষ মুহূর্তে দম বন্ধ হয়ে আসছিল: বুব।

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে উত্তেজনা ছড়িয়ে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে এটি টাইগারদের দ্বিতীয় জয়। এই জয়ের ফলে সেমিতে যাওয়ার স্বপ্নও বেঁচে থাকল বাংলাদেশের।

তবে আজকের জয়টা অতটা সহজ ছিলো না সাকিব আল হাসানের দলের জন্য। বিশেষ করে ইনিংসের শেষ বলে ৪ রানে ‘জিতে’ প্লেয়াররা মাঠ ছাড়ার পরই ঘটে আসল নাটকীয়তা! আম্পায়ার জানিয়ে দেন মোসাদ্দেক হোসেন সৈকতের করা ওই বলটি ছিল ‘নো’ বল। ফলে আবার শুরু হয় শেষ বলের খেলা। শেষ পর্যন্ত চরম নায়কীয় এই ম্যাচে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচের শ্বাসরুদ্বকর এমন মুহূর্তে টাইগার ভক্তরাও ছিলেন চরম উত্তেজনায়। অনেকেই জানিয়েছেন এ সময় টেনশনে তাদের দম বন্ধ হয়ে আসছিল। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীও আছেন এই দলে।

এমন অসাধারণ জয়ের পর নিজের ফেসবুক পেজে টাইগারদের অভিনন্দন জানিয়ে নায়িকা বলেছেন, ‘শেষ মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসছিল! কিন্তু ফাইনালি আমরা জিতেছি। তোমাদের নিয়ে অনেক গর্বিত-বাংলার বাঘেরা।’ সঙ্গে ভালোবাসার ইমোজির মাঝখানে লেখেন, ‘বিডি’ মানে বাংলাদেশ।

বুবলীর এই কথার সঙ্গে তার ভক্ত-শুভকাঙক্ষীরাও একাত্মতা প্রকাশ করেন। অভিনন্দন আর বাংলাদেশের প্রতি ভালোবাসাময় সব মন্তব্যে ভরিয়ে দেন নায়িকার পোস্ট।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ের এই ম্যাচটি পেন্ডুলামের মতো দুলছিল দুই দিকেই। ঠিক তখনই অধিনায়ক সাকিব বল তুলে দেন মোসাদ্দেকের হাতে! শেষ ওভারে ১৬ রানে জিম্বাবুয়েকে আটকাতে হবে তাকে। এমন দৃশ্যপটে সত্যিকারের সমর্থকদের দম বন্ধই হয়ে আসে। ছক্কা হজম করে উত্তেজনা বাড়ালেও মোসাদ্দেক শেষমেশ নিরাশ করেনি। নাটকীয়তা ছড়ানো ম্যাচে শেষ হাসি হাসে বাংলাদেশ!

এই নিউজটি শেয়ার করুন

শেষ মুহূর্তে দম বন্ধ হয়ে আসছিল: বুবলী

প্রকাশের সময় : ০৭:৩৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২