ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরামর্শকরন সভা-২ অনুষ্ঠিত কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ

নবীনগরে ঘুষিতে দুধ ব্যবসায়ীর মৃত্যু

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৮:৫৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / ১৪২ বার পড়া হয়েছে
১৯১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসা নিয়ে তুচ্ছ ঘটনার জেরে ঘুষিতে হানিফ মিয়া (৫০) নামে এক দুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে নবীনগর পৌর এলাকার মনুবাবুর ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে মনুবাবুর ঘাট থেকে খেয়া নৌকায় চড়ার সময় বসা নিয়ে হানিফ মিয়ার সাথে একই ইউনিয়নের মোহল্লা গ্রামের মোহাম্মাদ খাঁর ছেলে এলেম খাঁর কথা-কাটাকাটি হয়। তর্কের এক পর্যায়ে এলেম খাঁ উত্তেজিত হয়ে হানিফ মিয়াকে লক্ষ্য করে সজোরে ঘুষি মারেন। এতে তিনি সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, “আমি শুনেছি খেয়াতে তর্কাতর্কির এক পর্যায়ে হানিফ মিয়া স্টোক করে মারা গেছেন।”

এ ঘটনায় এলেম খাঁর পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সামান্য বিষয় নিয়ে তর্কের জেরে একজন অচেতন হয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে ঘুষিতে দুধ ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৫৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬