ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও র‌্যালি  কালীগঞ্জে চালক ও যাত্রী ছদ্মবেশী ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল ফোন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে স্টাফদের ওপর হামলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার সারাদেশে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবস্থান সপ্তম কালীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, গলায় ও মুখে অস্ত্রের আঘাতের চিহ্ন নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ রামিসার মা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নবীনগরে কৃষিজমি রক্ষায় মানববন্ধন কুলাউড়ায় মোবাইল কোর্ট অভিযানে ৮টি মামলা দায়ের

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও র‌্যালি 

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান
  • প্রকাশের সময় : ০৬:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালিডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (৭ জুন) সকালে এক জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।র‌্যালিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম, কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নুরুল ইসলাম আল-মোশাররফ ইবনে কাদির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, কালীগঞ্জ পৌরসভা নগর উন্নয়ন কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, কালীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা র‌্যালিতে অংশগ্রহণ করেন।কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে বিশেষ নজর দিতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। ডেঙ্গুমুক্ত কালীগঞ্জ গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও র‌্যালি 

প্রকাশের সময় : ০৬:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬