ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার নবীনগরে নারী ও মাদকসহ দুই যুবক আটক সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার নবাগত পুলিশ সুপারের সঙ্গে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় কালীগঞ্জে সাংবাদিক  আল-আমিন দেওয়ান আল আবেদীর ৪৯তম জন্ম দিন উদযাপিত  ১৩ টি এয়ারগান গুলি জব্দ হলেও উল্লেখ নেই! ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-ইউএনও, এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে ১৮শ প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ অপপ্রচারের বিরুদ্ধে জরুরী সংবাদ সম্মেলন করেছেন ইউ’পি চেয়ারম্যান শামীম মোল্লা

আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:৪২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে
১২

পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ দুর্ধর্ষ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যেগে অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, চুরি ছিনতাই ও ডাকাতি রোধ এবং জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে কুলাউড়া থানা পুলিশ (২রা জুলাই) বৃহস্পতিবার মধ্যরাত আড়াইটার দিকে পুলিশের একটি দল কুলাউড়া থানার শরীফপুর ইউনিয়ননের মানগাঁও এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ কাউছার মিয়া (৩২), পিতাঃ আব্দুর রহমান, সাং পূর্ব সৈয়ারপুর, থানাঃ মৌলভীবাজার সদর, জসিম মিয়া (৩২), পিতাঃ মৃত নুর মিয়া, সাং বেরিরচক, থানাঃ মৌলভীবাজার সদর, মোঃ সালাউদ্দিন (২৯), পিতাঃ মৃত ইসমাইল আলী, সাং পশ্চিম বিলের পাড়, হাজীপুর, থানাঃ কুলাউড়া, ও রেজাউল ইসলাম মামুন (২৮), পিতাঃ আসুক আলী, সাং সতিজিরগ্রাম, শমসের নগর, থানাঃ কমলগঞ্জ সদস্যদের আটক করা হয়। আটককৃতদের নিকট হতে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার নং ঢাকা মেট্রো গ-১৩-৪৫৯৮, হলুদ রংয়ের প্লাস্টিকের বাটসহ কাটার, স্টিলের তৈরি সুইস গিয়ার ছুরি,লোহার তৈরি রাম দা, লোহার তৈরি ছোরা ডাকাতদের নিকট হতে উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মোঃ কাউছার মিয়া (৩২) এর বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির মোট ১১টি মামলা,গ্রেপ্তারকৃত আসামী জসিম মিয়া (৩৫) এর বিরুদ্ধে চুরি, ছিনতাই ডাকাতির মোট ১২ টি মামলা, গ্রেপ্তারকৃত আসামী মোঃ সালাউদ্দিন (২৯) এর বিরুদ্ধে চুরি ছিনতাই ডাকাতির মোট ৯ টি মামলা রয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে শনিবার (৩রা জুলাই) মামলা রুজু করে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:৪২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬