ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইমো হ্যাকিং করে বিলাসী জীবন, গোয়ালঘরেও এসি—আটক ৪

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 8 বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করা চক্রের সদস্যের গরুর গোয়ালঘর পর্যন্ত এসি অথচ তাদের কোনো নির্দিষ্ট কর্ম নেই। এই চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি অ্যানড্রয়েড মোবাইল এবং নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

লালপুর থানা পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ২৫ আগস্ট ভোর ৩টা ২৫ মিনিটে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর মধ্যপাড়া এলাকায় সাগর আহম্মেদের বাড়ির উত্তর পাশের একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে সেখান থেকে চক্রের চার সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন মো. বাবুল আহম্মেদ (২৮), মো. ওমর ফারুক (১৯), মো. সাব্বির হোসেন ওরফে শান্ত (২২) এবং মো. মাহফুজ হোসেন (২১)।তারা সবাই লালপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ব্যবহৃত ঘরটি বাইরে থেকে সাধারণ গোয়ালঘরের মতো হলেও ভেতরে আধুনিক সুযোগ-সুবিধা ছিল। এমনকি ঘরের ভেতরে এসি লাগানো ছিল, যা দিয়ে তারা দীর্ঘ সময় ধরে অনলাইনে প্রতারণামূলক কার্যক্রম চালাত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায় করত।

তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

থানার রেকর্ড যাচাই করে জানা গেছে, প্রধান আসামি বাবুল আহম্মেদের বিরুদ্ধে পূর্বে মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ হ্যাকার চক্রকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে প্রতারণা করে আসছিল। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ইমো হ্যাকিং করে বিলাসী জীবন, গোয়ালঘরেও এসি—আটক ৪

প্রকাশের সময় : ০৫:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬