ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে পৈতৃক সম্পত্তির গাছ কাটার চেষ্টা, হুমকির অভিযোগ

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 2 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গাছ কাটার চেষ্টা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. সাফিকুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে সাফিকুল ইসলাম উল্লেখ করেন, তিনি প্রায় ৩০ বছর ধরে তার স্ত্রী আজিজুন নাহার লালজীর বাবার বাড়িতে বসবাস করে আসছেন। পাশাপাশি তিনি তার শ্বশুর মৃত আবুল হোসেন মোল্লার রেখে যাওয়া সম্পত্তি ও তার কন্যাসন্তানদের জমি দেখাশোনা করে আসছেন।

অভিযোগ অনুযায়ী, গত ২৩ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে হানিফা শেখ (৫২), পিতা—মৃত নেওয়াজ আলী, সাং—মোস্তারপুর, থানা—কালীগঞ্জ, জেলা—গাজীপুরসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ব্যক্তি সেখানে গিয়ে সাফিকুল ইসলামের স্ত্রীর পৈতৃক ওয়ারিশি জমি থেকে জোরপূর্বক ২২ থেকে ২৪টি কাঠগাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

সাফিকুল ইসলামের দাবি, গাছগুলো কেটে নিয়ে যেতে পারলে তার শ্বশুরের পৈতৃক সম্পত্তিতে থাকা গাছপালার আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকার আর্থিক ক্ষতি হতো।

এ সময় অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের কাজে বাধা দিলে মারধরসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন সাফিকুল ইসলাম।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তদের আচরণে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা থানায় অভিযোগ করার পরামর্শ দেন। পরে স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সাফিকুল ইসলাম কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে তারা জমিটিকে সাফিকুল ইসলামের পরিবারের সম্পত্তি হিসেবে জানেন। তবে কয়েকদিন আগে হানিফা শেখ এসে ওই জমি নিজের বলে দাবি করেন এবং সেখান থেকে গাছ কেটে নেওয়ার চেষ্টা করেন বলে তারা জানান।

সাফিকুল ইসলামের ছেলে চিকিৎসক আশফাক আহমেদ বলেন, “এভাবে গাছ কেটে নেওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। তাদের যদি বৈধ কাগজপত্র থাকে, তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। কিন্তু জোর-জবরদস্তি করে গাছ কেটে অন্যকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার কোনো মানে হয় না। আমরা এর ক্ষতিপূরণ চাই। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টির সঠিক সমাধান চাই।”

অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্ত হানিফা শেখের বক্তব্য তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব হয়নি।

অভিযোগকারী সাফিকুল ইসলাম বিষয়টি সুষ্ঠু তদন্ত করে গাছ কাটার ঘটনায় ক্ষয়ক্ষতির প্রতিকার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে পৈতৃক সম্পত্তির গাছ কাটার চেষ্টা, হুমকির অভিযোগ

প্রকাশের সময় : ০৬:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬