ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়ানোর প্রয়োজন মনে করিনি’: মেঘনা আলম চরফ্যাশনে ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক একটু পরেই ফিরছি’ বলে স্ত্রীকে গ্যারেজে রেখে যান মাসুদ, অতঃপর… নারী বন্ধুর বাসায় ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, আহত আরও ২ নবীনগরে কবরস্থানের উন্নয়নে প্রবাসীদের ২ লাখ টাকা সহায়তা নবীনগরে নদী ভরাটের দায়ে ২ লাখ টাকা জরিমানা নোয়াখালী কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের জন্য হাইকমিশনের নির্দেশনা গঙ্গাচড়ায় কীটনাশকে ধানক্ষেত নষ্টের অভিযোগ, জমি নিয়ে উত্তেজনা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:২৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 100 বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল শুক্রবার মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাইজপাড়া দাখিল মাদ্রাসা এবং কনকপুর ইউনিয়নের শাহ বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাময়িকভাবে স্থাপিত আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন। তিনি আশ্রয় নেওয়া মানুষের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেন।

পরে তিনি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বর্তমান অবস্থা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের মাঝে ত্রাণসামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক

প্রকাশের সময় : ১১:২৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬