ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কোনো দল-গোষ্ঠীর হয়ে কাজ করবে না পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সকালের নাশতায় দেরি, বাড়তে পারে নানা স্বাস্থ্যঝুঁকি ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির সময় দুই নারী সহ গ্রেফতার ৪ যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে কঠোর পাল্টা জবাব দেবে ইরান জুলাই ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু এ বছরই আলোর মুখ দেখবে তিস্তা : আশ্বাস প্রতিমন্ত্রীর রাজপথের রাজনীতির চেয়ে সংসদকে গুরুত্ব দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নায়িকা কে? শাকিবের নতুন সিনেমা নিয়ে গুঞ্জনের ইতি টানলেন প্রযোজক মানবদেহে মাইক্রোপ্লাস্টিক, কতটা বাড়ছে ক্যান্সারের আশঙ্কা? ঢাকার কনসার্টে পারফর্ম করবেন পাকিস্তানি তারকা হাসান রহিম

কোনো দল-গোষ্ঠীর হয়ে কাজ করবে না পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:৫৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

পুলিশ কোনো রাজনৈতিক দল বা বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে হলে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, পেশাদার, মানবিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করে আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাই কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর স্বার্থ নয়, সংবিধান, আইন ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকেই দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থাই হবে পুলিশের সবচেয়ে বড় শক্তি।

তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সেই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পুলিশ সদস্যদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে নবীন পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে। দীর্ঘদিনের বৈষম্য ও সংকট কাটিয়ে নতুন বাস্তবতায় পুলিশকে জনগণের আস্থা ফিরিয়ে আনতে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও মানবিকতার পরিচয় দিতে হবে।

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সাইবার অপরাধ, ডিজিটাল প্রতারণা ও তথ্যপ্রযুক্তিনির্ভর অপরাধ দ্রুত বাড়ছে। এসব অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি পুলিশ সদস্যদের কারিগরি দক্ষতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি যেন সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। এর মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে মাঠপর্যায়ের কর্মজীবনে প্রবেশ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া ‘বেস্ট প্রবেশনার’ ও ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ পুরস্কার অর্জন করেন। ‘বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড’ পান আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শ্যুটার’ নির্বাচিত হন এ বি এম মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান। প্রশিক্ষণ শেষে নবীন সহকারী পুলিশ সুপারদের বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বাস্তব প্রশিক্ষণের জন্য পদায়ন করা হবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কোনো দল-গোষ্ঠীর হয়ে কাজ করবে না পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ১১:৫৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬