ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ধানমন্ডিতে গাছ উপড়ে ৩ প্রাইভেটকারে ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে

বৃষ্টির মধ্যে রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠের কাছে একটি বড় আকারের গাছ উপড়ে পড়লে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গাড়িতে কেউ না থাকায় কারও হতাহতের তথ্য নেই পুলিশের কাছে।

সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম বলেন, ধানমন্ডির আবাহনী মাঠের কাছে ১২/এ সড়কে থাকা একটি পুরাতন গাছ পার্কিং করা তিনটি গাড়ির ওপর পড়ে। গাড়িগুলোর রাস্তার পাশে ছিল। গাড়িগুলোতে কেউ ছিলেন না।

তিনি বলেন, গাছটি পড়ে যাওয়ার আগে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। গাছ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল খালেক বলেন, খবর পেয়ে গাছ সরানোর জন্য তাদের একটি দল ঘটনাস্থলে গেছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ধানমন্ডিতে গাছ উপড়ে ৩ প্রাইভেটকারে ব্যাপক ক্ষতি

প্রকাশের সময় : ০৯:০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬