ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজনৈতিক জীবনে স্ত্রীর ত্যাগ-সহযোগিতার কথা স্মরণ করলেন মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ কালীগঞ্জে ৩ মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড পাসপোর্ট কর্মকর্তার বাসভবনে নারী, স্থানীয়দের খবরে আটক দুজন ১৫ বছরের চাকরিতে শতকোটি টাকার সম্পদ, প্রশ্নের মুখে কর্মকর্তা মনিরুজ্জামান কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের খাবারের লোভ দেখিয়ে বৃদ্ধাকে ধর্ষণ, দুজন আটক নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে ঔষধ ব্যবসায়ীদের জরিমানা বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে আগুনের নির্দেশ, ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফোনালাপ কালীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও ক্রেস্ট বিতরণ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ

আনন্দ সময় প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে

সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার ৩ দিনের মাথায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী ডনের জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

জামিন আবেদনে বলা হয়, ডনের বিরুদ্ধে এজাহার ও গ্রেফতারি ফরোয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। তাই তাকে জামিন দেওয়া প্রয়োজন।

এর আগে গত ৯ আগস্ট রোববার সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ডনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর তাকে হেফাজতে নেয় সিআইডি।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলার তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম উঠে আসে।

২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন—সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ

প্রকাশের সময় : ০৩:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬